শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      
বিনোদন
সাইফুল বারীর গীতিকথায় কণ্ঠ দিলেন সাথী খান
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৬:৩১ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

গীতিকবি সাইফুল বারীর কথায় নতুন একটি গান গেয়েছেন কণ্ঠশিল্পী সাথী খান। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন শামীম মাহমুদ। শিগগিরই এটি প্রকাশ পাবে স্টার মিউজিক ওয়াই টি ব্যানারে।

গানটি মূলত প্রেম ও আবেগঘন অনুভূতির গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। সাইফুল বারীর সহজ-সরল অথচ হৃদয়ছোঁয়া কথায় গানটি পেয়েছে ভিন্ন মাত্রা। এর সঙ্গে শামীম মাহমুদের সুর ও সংগীতায়োজন যুক্ত হয়ে তৈরি হয়েছে একটি আধুনিক ধাঁচের গান।

সাইফুল বারী বলেন, ‘এই গানের মাধ্যমে একটি সুন্দর টিমের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। গানটির কথা ও উপস্থাপনা নিয়ে আমি আশাবাদী।

সাথী খান বলেন, ‘সাইফুল বারীর লেখা খুবই আবেগময়। গানটি গাইতে গিয়ে অন্যরকম ভালো লাগা কাজ করেছে। আশা করছি, শ্রোতাদের কাছেও এটি ভালো লাগবে।’

শামীম মাহমুদ বলেন, ‘গানটির আবেগ ও কথার সঙ্গে সামঞ্জস্য রেখে সুর ও সংগীতায়োজনের চেষ্টা করেছি।’

সংশ্লিষ্টরা মনে করছেন, গানটি প্রকাশের পর শ্রোতাদের মাঝে ইতিবাচক সাড়া ফেলবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সাইফুল বারী   গীতিকথা   সাথী খান  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close