সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
প্রিয় ক্যাম্পাস
বৈষম্যবিরোধী নেতার মাদক সেবনের ছবি ভাইরাল
ইবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ১০:৩৮ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মুবাশ্বির আমিন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মুবাশ্বির আমিন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুবাশ্বির আমিনের মাদক সেবনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে ক্যাম্পাসে জুড়ে চলছে তীব্র সমালোচনা। তবে, সেই ছবিকে ‘অভিনয়’ বলছেন অভিযুক্ত নেতা। আর আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র মাদক দ্রব্যটি ইয়াবা অথবা ট্যাপেন্ডাল ট্যাবলেট হতে পারে বলে জানিয়েছেন। 

রোববার (২৬ এপ্রিল) দুপুরে ইবির এই বৈষম্যবিরোধী নেতার মাদক সেবনের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মেহেদী হাসান হাফিজ। এতে দেখা যায়, ইবি শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুবাশ্বির আমিন মুখে সিগারেট জাতীয় একটি মাদক দ্রব্য, হাতে একটি লাইটার এবং অপর হাতে একটি কাগজ ধরে আছেন। অনেকেই এটিকে ইয়াবা সেবনের ছবি বলে অভিযোগ করেছেন। 

ছবির ক্যাপশনে তিনি লেখেন, “ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিবিরের এক এজেন্ট সমন্বয়ক মুবাশ্বির। ও আমার ইনবক্সে মেরে ফেলা হুমকি দেয়। ওর বাপ আবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। মুবাশ্বির তুই তোর বাপের কাছে আমার নাম বলিস যেয়ে, তার ও কোনো বাপ থাকলে শৈলকূপার সীমানায় এসে হুমকি দিতে। তুই বেচে থাকিস ১৭৫ একরে তোর আসা লাগবে। বাপসহ তোর কয়ফত আমি মেইন গেইট মুরালের সামনে বসে নিবো। তোর দিয়ে জাস্ট ট্রেলার দিলাম। সকল অন্যায়ের বিচার হবে ১৭৫ একরে—ইনশাআল্লাহ।”

এ ব্যাপারে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মুবাশ্বির আমিন বলেন, “এই ছবিটি ব্যবহার করে এর আগেও আমার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগাণ্ডা চালানোর চেষ্টা করা হয়েছে। ছবিটি ২০২৩ সালের শেষ সময়ের যখন আমি সেকেন্ড ইয়ারে পড়তাম এবং শহীদ জিয়া হলের এক বড় ভাইয়ের রুমে গেছিলাম। ওটা ছিলো র‍্যাগিং কালচার। এটা ইয়াবা বা এই জাতীয় কোন দ্রব্য না, এটা ছিলো অভিনয়। অভিনয়ের সেই ছবিকে ব্যবহার করেই মিথ্যা প্রোপাগাণ্ডা ছড়ানোর মাধ্যমে একটি পক্ষ আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। আগেও আমাকে এসব ছবি দিয়ে ব্ল্যাকমেইল করা হয়েছে, আমি এতদিন সময় পাইনি, সামনে প্রক্টর বরাবর অভিযোগ দিব। এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট; আমি কখনো এসবের সাথে জড়িত ছিলাম না।”

এ ব্যাপারে ইবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এস এম সুইট কে একাধিকবার মুঠোফোনে চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। 

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, “ক্যাম্পাসে মাদক বা নেশাজাত দ্রব্যের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি অব্যাহত আছে। তবে এখন পর্যন্ত এ ব্যাপারে কোন লিখিত অভিযোগ পাইনি। যদি বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে মাদক সেবনের বা এ ধরণের কাজে জড়িত থাকার অভিযোগ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।”

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন   মাদক সেবন  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close