শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      
বিনোদন
বিয়ের আগেই অন্তঃসত্ত্বা, যা জানালেন নেহা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ২:২৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিয়ের ঠিক ছয় মাস পরই তাদের কোল জুড়ে আসে কন্যাসন্তান। বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন নেহা। তা নিয়েও সমালোচনা কম হয়নি। এবার সেই প্রেমের সম্পর্ক নিয়েই এক পডকাস্টে মুখ খুললেন নেহা ও অঙ্গদ।

দীর্ঘ ৮ বছরের বন্ধুত্ব, তারপর হঠাৎই জীবনের বড় সিদ্ধান্ত, এভাবেই পরিণতি পায় অভিনেত্রী নেহা ধুপিয়া ও অভিনেতা অঙ্গদ বেদীর সম্পর্ক।

অঙ্গদ জানান, প্রায় ৮ বছর ধরে নেহাকে পছন্দ করতেন তিনি। বহুবার নিজের অনুভূতির কথা জানালেও, ইতিবাচক উত্তর পাননি।

প্রথম দেখার স্মৃতি বলতে মনে করে তিনি বলেন, “জিমে ট্রেডমিলে দৌড়চ্ছিলেন নেহা, সেই দৃশ্যেই আমাকে মুগ্ধ করেছিলো।’’

এদিকে নেহার বক্তব্য প্রেম নয়, তার পুরো মনোযোগই ছিল কাজের দিকে। নিয়ম করে ঘুম থেকে ওঠা, ব্যায়াম করা এবং কাজে যাওয়া এসবেই ঘুরপাক খেত তার জীবন। তাই সহজেই কোনো সম্পর্কে জড়াতে চাননি তিনি। যদিও নেহার পরিবারের পছন্দের একজনই ছিলো অঙ্গদ।

শেষ পর্যন্ত পরিস্থিতি বদলে যায়। নেহা জানতে পারেন তিনি অন্তঃসত্ত্বা। এরপর অঙ্গদকে বিয়ের প্রস্তাব দেন তিনি। দীর্ঘদিনের বন্ধুত্ব, ধৈর্য আর সময়, সব মিলিয়েই গড়ে ওঠে তাদের এই ভালোবাসার সম্পর্ক।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  বিয়ে   অন্তঃসত্ত্বা   নেহা  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close