শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
রাজধানী
ভোরের বৃষ্টিতে জলমগ্ন ঢাকা, চরম নাজেহাল নগরবাসী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ১১:০৩ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানী ঢাকায় ভোরের কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে নাজেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। শুক্রবার (১ মে) ভোর ৫টা থেকে শুরু হয়ে সকাল ৭টা পর্যন্ত চলা এই বৃষ্টিতে তলিয়ে গেছে শহরের নিচু এলাকাগুলো। ছুটির দিনেও প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

সরেজমিন দেখা যায়, ঢাকার মতিঝিল, আরামবাগ, রাজারবাগ, নিউমার্কেট, গ্রিনরোড, পান্থপথ, কারওয়ান বাজার, ঝিগাতলা ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় জমে থাকা পানি নামেনি। ফুটপাত ছাড়িয়ে প্রধান সড়ক পানিতে নিমজ্জিত হওয়ায় পথচারীদের বাধ্য হয়ে নোংরা পানি মাড়িয়েই গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে।

ভুক্তভোগী নগরবাসী জানান, জলাবদ্ধতার এই ভোগান্তি দীর্ঘদিনের। ঢাকার খাল ও প্রাকৃতিক জলাধারগুলো ভরাট হয়ে যাওয়ায় পানি নামার পথ রুদ্ধ হয়ে পড়েছে। 

এই সমস্যার দীর্ঘমেয়াদি ও কার্যকর সমাধানে বর্তমান সরকারকে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন তারা।

আরামবাগ এলাকায় বসবাস করা বেসরকারি চাকরিজীবী জাহাঙ্গীর আলম বলেন, ‘ছুটির দিন হওয়ায় কাঁচাবাজার করার জন্য বের হয়ে দেখি রাস্তাঘাট সব পানির নিচে। ড্রেনের নোংরা পানি মাড়িয়ে হাঁটতে হচ্ছে, এতে চরম স্বাস্থ্যঝুঁকি রয়েছে। বৃষ্টি হলে এই এলাকা যে কবে ডুববে না, তা বোধহয় আমাদের কপালে নেই।’
 
মিরপুর এলাকায় বসবাস করা গৃহিণী শারমিন আক্তার বলেন, ‘একটু বৃষ্টি হলেই মিরপুরের রাস্তা নদী হয়ে যায়। প্রধান সড়ক তো বটেই, গলিগুলোতেও কোমরপানি জমে। ড্রেন পরিষ্কার করা হয় না ঠিকমতো, আবার আশপাশের সব খাল তো ভরাট করে বিল্ডিং তোলা হয়েছে। পানিটা সরবে কোন দিক দিয়ে? সরকারের উচিত ড্রেনেজ ব্যবস্থা নিয়ে শক্ত কোনো কাজ করা।’

সিএনজিচালক বুলবুল হোসেন বলেন, ‘রাস্তায় পানি জমলে গাড়ি চালানো খুব বিপদ। পানির নিচে গর্ত কোথায় আছে দেখা যায় না। অনেক সময় ইঞ্জিন বন্ধ হয়ে যায়। ভোরের কয়েক ঘণ্টার বৃষ্টিতেই যদি এই হাল হয়, তবে সারা দিন বৃষ্টি হলে তো ঢাকা অচল হয়ে যাবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ভোরের বৃষ্টি   জলমগ্ন ঢাকা   নাজেহাল নগরবাসী  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close