বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে : আইএসপিআর      ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৩২      ● আগামী ১০ বছরেরও হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার      ● প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফেসবুকে ‘স্নাইপার’ মন্তব্য, যুবক আটক      ● শীর্ষ সন্ত্রাসীদের দৌরাত্ম্যে দিশেহারা ব্যবসায়ীরা      ● সৌহার্দ্য ও দেশপ্রেম জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ক্রীড়া : প্রধানমন্ত্রী      ● সৌদি আরবের তিন রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত      
প্রিয় ক্যাম্পাস
শ্রমিকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন চাকসু এজিএস
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৯:৫৭ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ক্যাম্পাসের রিকশা-অটোচালক ও নিরাপত্তা প্রহরীদের মাঝে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) এজিএস আইয়ুবুর রহমান তৌফিক। একই সঙ্গে তাদের ন্যায্য অধিকার নিয়ে কাজ করার আশ্বাস দেন তিনি।

শুক্রবার (১ মে) বেলা সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবন, কলা ঝুপড়ি ও লাইব্রেরির সামনে এ কর্মসূচি পালন করা হয়। ক্যাম্পাসে চলাচলরত রিকশাচালক ও নিরাপত্তা প্রহরীদের সঙ্গে শিক্ষার্থীদের ভালোবাসা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক বলেন, ‘প্রায়ই আমাদের শিক্ষার্থীদের সঙ্গে চালকদের ভাড়া বা নানা কারণে ঝামেলা হতে দেখা যায়। আজ মহান শ্রমিক দিবস—শ্রমিকদের অধিকার সংরক্ষণের দিন। শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে আমি ও আমাদের শুভাকাঙ্ক্ষীরা মিলে শ্রমজীবী মানুষদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনের উদ্যোগ নিয়েছি।’

শাখা ছাত্রদলের সহসভাপতি তৌহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের যারা অংশীজন আছেন, তাদের প্রধান কেন্দ্র যদি থাকে শিক্ষার্থীরা, তবে এর চারপাশেই রয়েছেন শ্রমিকরা, যারা বিশ্ববিদ্যালয়ের নানা কার্যক্রমে আমাদের সহযোগিতা করেন। আজ মে দিবস উপলক্ষে আমরা এই শ্রমিক ভাইদের ফুলের শুভেচ্ছা জানানোর চেষ্টা করেছি।’

শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. ইমন ফারহান বলেন, ‘শ্রমিক দিবসে ক্যাম্পাসের রিকশাচালক-প্রহরীদের ফুলের শুভেচ্ছা জানানোর মাধ্যমে একটি বার্তা দিতে চেয়েছি। তা হলো—আমরা তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই, কোনো ধরনের দ্বন্দ্ব চাই না।’

কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাহজালাল হল সংসদের সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক মাহমুদুর রহমান তামিম, এ এফ রহমান হলের স্বাস্থ্য সম্পাদক তানজিম আহমেদ রাতুল, আলাওল হলের ক্রীড়া সম্পাদক বনি আল আমিন সরকার, রিডিং রুম, ডাইনিং ও পাঠাগার সম্পাদক শিহাবুর রহমানসহ ছাত্রদলের নেতাকর্মীরা।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:   চাকসু   এজিএস  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close