রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
খেলাধুলা
নীলফামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৮:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ (বালক-বালিকা) শুরু হয়েছে।

শনিবার (২ মে) বিকালে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে দুই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সাইদুল ইসলাম। 

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রবিউল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে নীলফামারী জেনারেল হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আব্দুল আউয়াল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা হক প্রধান বাচ্চু উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় (বালিকা) জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউসি সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হারিয়েছে। বালক পর্যায়ে ডোমার উপজেলার ঘাটপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে জলঢাকা উপজেলার ঘুঘুমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে জয়ী হয়। 

সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আতাউল গনি ওসমানী ও মোতাহার হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

আতাউল গনি ওসমানী জানান, আগামী ৪ মে দুপুরে দুই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। 

জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দল আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগীতায় অংশ নেবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close