শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      
বিনোদন
তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে এগিয়ে থালাপতির দল
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ১২:৪৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বড় ধরনের চমক সৃষ্টি করেছেন দক্ষিণের জনপ্রিয় তারকা থালাপতি বিজয়। সবশেষ পাওয়া ফলাফল অনুযায়ী, ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের ‘দ্রাভিদা মুনেত্রা কাজাগাম’ (ডিএমকে) জোটকে পেছনে ফেলে শীর্ষে রয়েছে বিজয়ের দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ (টিভিকে)।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, ২৩৪টি আসনের মধ্যে এখন পর্যন্ত বিজয়ের দল ৮৭টি আসনে এগিয়ে রয়েছে। 

অন্যদিকে এআইএডিএমকে জোট ৭৫টি আসনে এগিয়ে থেকে দ্বিতীয় অবস্থানে আছে। তবে বড় ধাক্কা খেয়েছে ক্ষমতাসীন ডিএমকে। গত নির্বাচনে ১৩৭টি আসনে জয় পেলেও এবার এখন পর্যন্ত তারা মাত্র ৫৪টি আসনে এগিয়ে রয়েছে। উল্লেখ্য, সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে রাজনীতিতে আসার ঘোষণা দিয়ে বিজয় এটিকে তার জন্য ‘মিশন’ হিসেবে বর্ণনা করেছিলেন। অভিনয়ের জনপ্রিয়তাকে পুঁজি করে প্রথমবার নির্বাচনে নেমেই তিনি রাজ্যের প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তিগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছেন।

বিশ্লেষকদের মতে, বিজয়ের এই উত্থান তামিল রাজনীতিতে নতুন এক যুগের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে তরুণ, নারী ও মৎস্যজীবীদের জন্য দেওয়া প্রতিশ্রুতি তার জনপ্রিয়তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

শেষ পর্যন্ত বিজয়ের এই ‘হুইসেল’ বিপ্লব তামিলনাড়ুর ক্ষমতার মসনদে পৌঁছাতে পারে কি না—তা নিয়ে এখন পুরো ভারতে চলছে ব্যাপক আলোচনা ও উত্তেজনা।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  তামিলনাড়ু   বিধানসভা নির্বাচন   থালাপতি বিজয়  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close