রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
রাজধানী
মোহাম্মদপুরে দোকানের কর্মচারীকে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৯:২০ পিএম
আহত হৃদয়

আহত হৃদয়

রাজধানীর মোহাম্মদপুর থানার চন্দ্রিমা হাউজিংয়ে চাপাতি দিয়ে দোকান কর্মচারী হৃদয়কে (২৩) কুপিয়ে দুই লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তার কাছে থাকা লাখ টাকা মূল্যের স‍্যামস‍্যাং মোবাইল ফোন, রিয়েলমি ও টেকনো মোবাইল ফোনও ছিনতাই হয়েছে।

সোমবার (৪ মে) সকাল সাড়ে আটটার দিকে চন্দ্রিমা হাউজিংয়ের এভিনিউ-২’-এর আয়েশা টেলিকমের সামনে এই ঘটনা ঘটে। 

আহত আয়েশা টেলিকমের দোকান কর্মচারী হৃদয় বলেন, ‘সকাল সাড়ে আটটার দিকে দোকান খোলার জন্য এভিনিউ-২’-এর সামনে আসি। পরে দোকানের সামনে চায়ের দোকানে বসেছিলাম আমি। এ সময় একটি অটোরিকশায় দুইজন এসে আমার পাশে বসে কথা বলতে থাকে। একসময় আমাকে চাপাতি দেখিয়ে আমার ব্যাগে থাকা দুই লাখ টাকা ও তিনটি মোবাইল নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে আমি বাধা দিলে তারা আমার বাম হাতে চাপাতি দিয়ে কোপ দিয়ে সবকিছু নিয়ে অটোরিকশা করে চলে যায়।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা বলেন, ‘বিষয়টি নিয়ে পুলিশ গুরুত্বের সাথে কাজ শুরু করেছে। ঘটনায় জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারে জন্য অভিযান চলছে।’ 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মোহাম্মদপুর   দোকানের কর্মচারীকে কুপিয়ে   ছিনতাই  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close