শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
স্বাস্থ্য
মৃত্যুর ২৪ ঘণ্টা আগে যে তিন সংকেত দেয় শরীর
স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৪:২২ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

একদিন সবাইকে মৃত্যুর স্বাদ নিতে হয়। জন্ম নেওয়ার পর থেকে প্রত্যেকেই একটু একটু করে মৃত্যুর দিকে অগ্রসর হয়। যখন মৃত্যু ঠিক দুয়ারে এসে দরজায় কড়া নাড়ে, তখন কিছু সাধারণ লক্ষণ শরীরে স্পষ্ট হয়ে ওঠে বলে মত চিকিৎসকদের। লক্ষণগুলো কী কী জানেন?

চিকিৎসা শাস্ত্রে, হৃদস্পন্দন থামার পর মস্তিস্ক বিকল হলে সেই অবস্থাকে মৃত বলে আখ্যায়িত করা হয়। এ মৃত্যুর ঠিক আগ মুহূর্তে শরীরে বেশ কিছু পরিবর্তন স্পষ্ট হয়ে ওঠে।


মৃত্যুর পর কী হবে তা বলা না গেলেও মৃত্যুর ঠিক ২৪ ঘণ্টা আগে কী ঘটে তা এখন বলা সম্ভব। হসপিস ফাউন্ডেশন অব আমেরিকার প্রতিবেদন থেকে জানা যায়, মৃত্যুর ঠিক আগে মানুষের শরীরে তিনটি লক্ষণ স্পষ্ট হয়ে ওঠে। এগুলো হলো-
 
অনিয়মিত শ্বাস-প্রশ্বাস : 

মৃত্যুর কাছাকাছি সময়ে মৃত্যু পথযাত্রী ব্যক্তির শ্বাস-প্রশ্বাস অনিয়মিত থাকতে দেখা যায়। কখনও ধীরে ধীরে শ্বাস চলে আবার কখনও হঠাৎ শ্বাস বন্ধ হয়ে যায়। এরপর শ্বাস বন্ধের কয়েক সেকেন্ড পর আবার শ্বাস নেওয়া শুরু হয়।
 
শরীরের তাপমাত্রা ও ত্বকের রং বদলে যাওয়া : 

চিকিৎসকরা বলছেন, মৃত্যুর ২৪ ঘণ্টা আগে মৃত্যু পথযাত্রীদের শরীরে রক্ত চলাচল কমতে শুরু করে। তাপমাত্রার এ হঠাৎ পরিবর্তনে হাত-পা বেশি ঠান্ডা হয়ে যায়। ত্বক ফ্যাকাশে, নীলচে বা দাগ দাগ দেখাতে পারে। শরীরে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ায়  হাত-পায়ের নখ, আঙুল ও ঠোঁট ধূসর হয়ে ওঠে।
 
সাড়া না দেওয়া : 

বিশেষজ্ঞরা বলছেন, মৃত্যু খুব কাছে এলে মানুষের কথা বলার শক্তি হারিয়ে ফেলেন। কারো ডাকে সাড়া দিতে পারেন না। আশপাশে যোগাযোগ করার ক্ষমতা হারান। শারীরিকভাবে এতটাই দুর্বল হয়ে পড়েন যে, বিছানায় শুয়ে চোখ বন্ধ করে রাখেন।
 
ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট তাই এ সময় পরিবারের সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দিয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, এ সময় যতটা সম্ভব মৃত্যুপথযাত্রী ব্যক্তিকে শান্ত পরিবেশ দেওয়া নিশ্চিত করতে হবে। পরিবারের সদস্যদের হাতের উষ্ণ ছোঁয়া এ সময় মৃত্যুপথযাত্রী ব্যক্তিকে মানসিক স্বস্তি দেয়।
 
সূত্র : টাইমস অব ইন্ডিয়া

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মৃত্যুর আগে   সংকেত দেয় শরীর  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close