শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
রাজধানী
গোপালগঞ্জে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ১০:৫৫ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় অভিযান চালিয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে এক গৃহবধূকে ধর্ষণের মামলার প্রধান অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেপ্তার ব্যক্তির নাম হাফিজ মোল্যা (৩৫)। তিনি কাশিয়ানী উপজেলার বাসিন্দা।

গতকাল মঙ্গলবার (৫ মে) রাতে পল্লবীর ১১ নম্বর সেকশনের আলম সুপার মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-১ ও র‍্যাব-৬-এর যৌথ আভিযানিক দল এই অভিযান চালায়।

র‍্যাব সূত্রে জানা গেছে, গত ১৬ এপ্রিল রাতে কাশিয়ানী এলাকায় এক গৃহবধূ ধর্ষণের শিকার হন। ওই ঘটনায় ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে কাশিয়ানী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। হাফিজ ওই মামলার এক নম্বর ও এজাহারনামীয় আসামি। মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

র‍্যাব-৬-এর সদর কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, আসামি পল্লবী এলাকায় অবস্থান করছেন। পরে র‍্যাব-১-এর সহায়তায় সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, ১৬ এপ্রিল দিবাগত রাত একটার দিকে ভুক্তভোগী নারী তার শিশুসন্তানকে নিয়ে বাইরে বের হলে অভিযুক্ত ব্যক্তি তার মুখ চেপে ধরে ঘরের ভেতরে নিয়ে যান এবং তাকে ধর্ষণ করেন। ওই নারীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান।

র‍্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার হাফিজ মোল্যাকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকার বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  গোপালগঞ্জ   গৃহবধূ   ধর্ষণ   ঘটনা   অভিযুক্ত গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close