রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
রাজধানী
সোনারগাঁও হোটেলের সামনে থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ১২:৩৫ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পুলিশ রাজধানীর সোনারগাঁও হোটেল মোড় থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে তার বয়স ৬০ বছরের কাছাকাছি। 

আজ শুক্রবার (৮ মে) ভোরের দিকে সোনারগাঁও হোটেল মোড়ের ট্রাফিক বক্সের সামনে থেকে আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কলাবাগান থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শাহিন আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো দ্রুতগতির গাড়ির ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হতে পারে।

তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  সোনারগাঁও   হোটেল   ব্যক্তি   মরদেহ উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close