শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
রাজধানী
মোহাম্মদপুরে অটোরিকশায় মাদক সরবরাহ, গ্রেপ্তার ১১
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৩:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজধানীর মোহাম্মদপুর, শেরেবাংলা নগর ও আদাবর এলাকার বিভিন্ন স্থানে একযোগে ব্লক রেইড পরিচালনা করে একটি ওয়ান শুটার গান, চার রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

র‌্যাব-২ সূত্রে জানা গেছে, বুধবার (৭ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামলী, মোহাম্মদপুর, শেরেবাংলা নগর ও আদাবর এলাকার বিভিন্ন স্থানে র‌্যাব-২-এর পাঁচটি আভিযানিক দল একযোগে ব্লক রেইড পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

অভিযান চলাকালে শ্যামলী এলাকায় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক কারবারি রিকশাযোগে পালানোর চেষ্টা করলে পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে রিকশা থেকে ১২ দশমিক ২৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭৬ হাজার ৫০০ টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি রিকশাও জব্দ করা হয়।

এ ছাড়া পৃথক অভিযানে শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর এলাকা থেকে ৪২ পিস ইয়াবাসহ দুজন এবং ১৬ গ্রাম হেরোইনসহ আরও একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে মাদক সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রির কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব।

অন্যদিকে, মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি চাপাতিসহ দুই ছিনতাইকারীকে আটক করা হয়। একই সময়ে আদাবর এলাকায় দস্যুতার চেষ্টাকালে চাপাতিসহ আরও একজনকে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের দাবি, আটক ব্যক্তিরা সংঘবদ্ধ ছিনতাই ও দস্যু চক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি ও চুরির সঙ্গে জড়িত।

এদিকে, বসিলা গার্ডেন সিটি এলাকায় পরিত্যক্ত অবস্থায় চার রাউন্ড গুলিসহ একটি ওয়ান শুটার গান উদ্ধার করেছে র‌্যাবের আরেকটি দল।

র‌্যাব-২ জানিয়েছে, ভবিষ্যতেও রাজধানীতে অপরাধ দমন ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  মাদক   
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close