সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
গণ বিশ্ববিদ্যালয়ে প্রথম আলো বন্ধু সভার অভিষেক
গবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৯:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকার সাভার উপজেলার গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) প্রথম আলো বন্ধুসভার আহ্বায়ক কমিটি-২০২৫’-এর অভিষেক হয়েছে। 

শনিবার (৯ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির সভাকক্ষে কমিটির অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রথম আলো বন্ধুসভার গবি শাখার ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির সদস্যদের নাম ঘোষণা করে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। কমিটিতে মেডিকেল ফিজিক্স অ্যান্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান জিদনী আহ্বায়ক এবং আইন বিভাগের রাজিউল ইসলাম শান্তকে সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন।

প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফুয়াদ হোসেন বলেন, ‘আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস সাংবাদিকতা করতাম তখন প্রথম আলো পত্রিকা পড়তাম নিউজ লেখা শেখার জন্য। এছাড়াও ক্যাম্পাসে প্রথম আলোর কার্যক্রম দেখতাম৷আমার মনে হয় প্রথম আলোর মতো এমন বস্তুনিষ্ঠ সংবাদ অন্য কোনো পত্রিকা প্রকাশ করে না৷দেশের ওপর যতবার আঘাত এসেছে প্রথম আলোও ততবার আঘাতপ্রাপ্ত হয়েছে।’

প্রথম আলো বন্ধুসভার গবি শাখার উপদেষ্টা অধ্যাপক নিলয় কুমার দে বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেকোনো সৃজনশীল কাজের জন্য নিরলস ভাবে কাজ করে। বন্ধুসভা শিক্ষার্থীদের জ্ঞানের বিকাল এবং সৃজনশীলতা বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রাখবে। এই অনুষ্ঠান করার জন্য রোদ বৃষ্টিকে উপেক্ষা করে নিরলস পরিশ্রম করে গেছে৷  

অনুষ্ঠানে প্রথম আলো বন্ধুসভার কেন্দ্রীয় পর্ষদের সহ-সভাপতি নুরে আলম বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরী দেশের মানুষের জন্য কাজ করেছে। তিনি সেচ্ছাসেবী কাজ করে গেছেন, আমরাও সেচ্ছাসেবী মূলক কাজ করে যাচ্ছি। তিনি পারতেন অর্থের দিক থেকে বিত্তশালী হতে কিন্তু তিনি তা করেননি। বন্ধুসভার আমরাও নিজেদের অর্থেই কাজ করি৷আমাদেরকে বার বার পুড়িয়ে দেওয়া হয়, আমাদের বার বার সমস্যায় পড়তে হয়। আমরা থেমে যাই না। আমরা একটু সময় নেই। আবারও শক্তি সঞ্চয় করি, আবারও নতুন করে শুরু করি।’

অনুষ্ঠানে গণ বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা ব্যারিস্টার শিহাব উদ্দিন খান, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফুয়াদ হোসেন, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নিলয় কুমার দে, প্রথম আলো বন্ধুসভার গবি শাখার উপদেষ্টাবৃন্দ, কেন্দ্রীয়  পরিষদের নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গণ বিশ্ববিদ্যালয়   প্রথম আলো বন্ধু সভার অভিষেক  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close