শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
গণ বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত বিভাগীয় প্রধানকে বরণ করলো শিক্ষক-শিক্ষার্থীরা
মো. রাজিউল ইসলাম শান্ত, গবি
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৫:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) কম্পিউটার সায়েন্স এন্ড  ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের নতুন সভাপতি সহযোগী অধ্যাপক তানিয়া আক্তারকে বরণ করে নিয়েছে বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীরা। 

রোববার (১০ মে) বিভাগীয়  প্রধানের কক্ষে আয়োজনের মধ্য দিয়ে নবনিযুক্ত বিভাগীয় প্রধানকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সিএসই বিভাগের ৩৬ তম ব্যাচের ৭ম সেমিস্টারের শিক্ষার্থী শুভ চন্দ্র বলেন, ‘ম্যাম যেহেতু দীর্ঘ বছর বিভাগে যুক্ত আছে। তিনি বিভাগীয় প্রধান হিসেবে শিক্ষার্থীদের জন্য কাজ করতে সহজ হবে। ম্যাম খুবই আন্তরিক ও শিক্ষার্থীবান্ধব।’ 

সহযোগী অধ্যাপক তানিয়া আক্তার বলেন, ‘বিভাগের  শিক্ষক-শিক্ষার্থীর মেধা ও সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে বিভাগ এগিয়ে যাবে। শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত দক্ষতার উপর জোর দেওয়া হবে, যেখানে নতুন নতুন সুযোগ, আধুনিক চিন্তাধারা এবং শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির সুযোগ আরও প্রসারিত হবে।’

উল্লেখ্য, তানিয়া আক্তার ২০১১ সালের ২৫ মে গবির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে সহকারী প্রভাষক হিসেবে যোগদান করেন। গত ৫ই এপ্রিল বিভাগটির দায়িত্ব গ্রহণ করেন তিনি।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close