শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
রাজধানী
গ্যাস চুরির দায়ে শ্যামপুর-কদমতলীর আলিজান স্টিল ইন্ডাস্ট্রির সংযুক্ত বিচ্ছিন্ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৮:১০ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

মিটার ইনডেক্সে ম্যাগনেট ব্যবহার করে অবৈধভাবে গ্যাস চুরির অভিযোগে রাজধানীর শ্যামপুর-কদমতলী এলাকার মেসার্স আলিজান স্টিল ইন্ডাস্ট্রি-২’-এর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন।

শনিবার (৯ মে) সকালে বিশেষ অভিযান চালিয়ে এ পদক্ষেপ নেওয়া হয়। 

রোববার (১০ মে) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন জানিয়েছে, অভিযানে অংশগ্রহণকারী টিম গ্রাহকের আরএমএস সংলগ্ন গেইট বন্ধ থাকায় দক্ষিণ পার্শ্বের গেইট দিয়ে ঢুকে জেনারেটর রুম ও কন্ট্রোল রুম পার হয়ে আরএমএস রুমের সামনে। এ সিময় বিদ্যমান তিনটি জেনারেটর চালু অবস্থায় পরিলক্ষিত হয়। আরএমএস রুম তালা বদ্ধ পাওয়া যায়। 

আরএমএস রুমের গেটের গ্রিলের বাহির হতে দেখা যায়, মিটারের ইনডেক্সের উপর কালো ট্যাপ আবৃত ম্যাগনেট সদৃশ্য একটি বস্তু স্থাপন করা আছে। যার মাধ্যমে মিটারে অবৈধ হস্তক্ষেপের মাধ্যমে স্বাভাবিক গ্যাস মিটারিংয়ে বাধা সৃষ্টি করে অবৈধভাবে গ্যাস ব্যবহার করেছে। আরএমএস রুমের চাবি সরবরাহের জন্য বারবার উপস্থিত দারোয়ান/গ্রাহক প্রতিনিধিদের অনুরোধ করা সত্তেও তারা চাবি সরবরাহ না করে কালক্ষেপণ করতে থাকে। 

বিষয়টি বুঝতে পেরে টিমের নিরাপত্তা নিশ্চিতের জন্য ‘৯৯৯’ ও সংশ্লিষ্ট থানায় কল করে পুলিশ পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়। সকাল ৮টা ৪০ মিনিটের দিকে শ্রমিকদের দিয়ে মব সৃষ্টি করে মারমুখী হয়ে ধাক্কাধাক্কা করে টিমকে বাইরে বের করে গেট বন্ধ করে দেয়। কদমতলী থানার পুলিশ সকাল ৮ টা ৫০ মিনিটের দিকে পৌঁছে ভিতরে প্রবেশের চেষ্টা করলেও গেট না খোলায় পুলিশও গেটের ভিতর ঢুকতে পারেনি। কর্তৃপক্ষের নির্দেশনায় গেটের বাইরে ভাল্বপিটের ভাল্ব বন্ধ করা হয়। ভালভে প্লাস্টিক সিল করার আংটা না থাকায় সই যুক্ত কাগজের সিল স্থাপন করা হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট জোন কর্তৃক সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। 

রোববার নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইন ও শৃঙ্খলা বাহিনীর সহায়তায় সংশ্লিষ্ট জোন কর্তৃক অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণেআলিজান স্টিল ইন্ডাস্ট্রি-২’-এর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গ্যাস চুরি   শ্যামপুর-কদমতলী   আলিজান স্টিল ইন্ডাস্ট্রি   সংযুক্ত বিচ্ছিন্ন  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close