রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
রাজধানী
ডিএনসিসির বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম শুরু
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়তে ৫ লাখ গাছ লাগানোর পরিকল্পনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৪:২২ পিএম আপডেট: ১৩.০৫.২০২৬ ৪:২৮ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বৃদ্ধি এবং বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম জোরদার করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এ লক্ষ্যেই রাজধানীর মিরপুরে বর্জ্য ব্যবস্থাপনা সচেতনতা ও বিন বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) মিরপুরের এমডিসি মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

এ সময় “আমরা ‘ক’ জনা” সমাজসেবা সংগঠনের আহ্বায়ক একেএম ফজলুল হক মিন্টু প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে প্রশাসক বলেন, ‘প্রধানমন্ত্রী ঘোষিত পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য ঢাকার স্বপ্ন বাস্তবায়নে ডিএনসিসি কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় ও গুরুত্বপূর্ণ স্থানে পরীক্ষামূলকভাবে বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম শুরু হয়েছে।’

তিনি জানান, সবুজ ও হলুদ রঙের পৃথক দুটি বিন ব্যবহার করে জৈব ও অজৈব বর্জ্য আলাদা করা হবে। সবুজ বিনে রান্নাঘরের উচ্ছিষ্ট খাবার, মাছ-মাংসের বর্জ্য, শাকসবজির খোসা ও অন্যান্য জৈব বর্জ্য রাখা হবে। অন্যদিকে হলুদ বিনে প্লাস্টিক বোতল, চিপসের প্যাকেট, কাগজ, কার্টুন, ধাতব ক্যান ও কাচজাতীয় বর্জ্য ফেলা হবে।

ডিএনসিসি প্রশাসক বলেন, ‘প্রতিদিন রাজধানী থেকে হাজার হাজার টন বর্জ্য সংগ্রহ করে আমিনবাজার ল্যান্ডফিলে নেওয়া হচ্ছে। এভাবে দীর্ঘদিন চলতে থাকলে ভবিষ্যতে জায়গার সংকট দেখা দেবে। তাই সরকার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে। পরিবেশ মন্ত্রণালয়ের ছাড়পত্র পেলেই এ প্রকল্পের কাজ শুরু হবে।’

জলাবদ্ধতা নিরসনে ডিএনসিসির কুইক রেসপন্স টিম (কিউআরটি) সার্বক্ষণিক মাঠে কাজ করছে বলেও জানান তিনি। তার দাবি, সাম্প্রতিক ভারি বর্ষণেও রাজধানীতে বড় ধরনের জলাবদ্ধতা হয়নি।

শিক্ষার্থীদের উদ্দেশে শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ‘শুধু পড়াশোনা নয়, সামাজিক দায়িত্ববোধও গড়ে তুলতে হবে। বাসায় গিয়ে মা-বাবাকে বলবে যেন কেউ রাস্তায় ময়লা না ফেলে এবং রান্নাঘরের বর্জ্য নির্দিষ্ট বিনে রাখে। তোমরাই আগামী দিনের পরিবর্তনের দূত।’

তিনি আরও জানান, আগামী পাঁচ বছরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় পাঁচ লাখ গাছ লাগানো হবে। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ধর্মীয় উপাসনালয় এবং সড়কের ডিভাইডারে এসব বৃক্ষরোপণ করা হবে। পাশাপাশি শিশুদের খেলাধুলার জন্য ছোট ছোট সবুজ উন্মুক্ত স্থান তৈরির পরিকল্পনাও রয়েছে।

অনুষ্ঠানে এমডিসি মডেল স্কুল অ্যান্ড কলেজের সাবেক সভাপতি ও পল্লবী থানা বিএনপির সাবেক আহ্বায়ক কামাল হোসেন খান বলেন, নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানানো এবং দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা প্রয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ। এ সময় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপক কমডোর হুমায়ূন কবির, অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপক আরিফুর রহমান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জালালউদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close