রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
আন্তর্জাতিক
তিন দিনের সফরে বেইজিংয়ে ট্রাম্প, গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৭:৪৬ পিএম

দীর্ঘ বিরতির পর বিশ্বের দুই শীর্ষ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীনের রাষ্ট্রপ্রধানদের বহুল প্রতীক্ষিত দ্বিপাক্ষিক বৈঠক শুরু হতে যাচ্ছে। বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতির নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

বুধবার (১৩ মে) দুপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী বিশেষ বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’ বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ২০১৭ সালের পর এটি চীনে ট্রাম্পের প্রথম সফর।

সফরকালে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এবং ট্রাম্পের মধ্যে বৃহস্পতিবার ও শুক্রবার দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, বৈঠকের আলোচ্যসূচিতে দুই দেশের বাণিজ্য ঘাটতি, তাইওয়ান প্রণালির নিরাপত্তা পরিস্থিতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির আধিপত্য ও নিয়ন্ত্রণের মতো স্পর্শকাতর বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।

বিশেষ করে সাম্প্রতিক বৈশ্বিক উত্তেজনার প্রেক্ষাপটে ‘যুক্তরাষ্ট্র-ইসরাইল বনাম ইরান’ যুদ্ধ পরিস্থিতি বৈঠকের অন্যতম কেন্দ্রীয় আলোচ্য বিষয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে চীনের সম্ভাব্য ভূমিকা এবং ওয়াশিংটনের প্রত্যাশা নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া প্রযুক্তি, নিরাপত্তা, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা এবং ভূ-রাজনৈতিক প্রভাব বিস্তার নিয়েও দুই দেশের অবস্থান পর্যালোচনা করা হবে বলে জানা গেছে।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, বর্তমান বৈশ্বিক অস্থিরতার সময়ে ট্রাম্প ও শি জিনপিংয়ের এই বৈঠক শুধু যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক নয়, বরং বৈশ্বিক অর্থনীতি ও কূটনৈতিক ভারসাম্যের ভবিষ্যৎ নির্ধারণেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

বেইজিং সফর উপলক্ষে প্রেসিডেন্ট ট্রাম্পের সম্মানে বিশেষ সংবর্ধনা ও নৈশভোজের আয়োজন করেছে চীন। পর্যবেক্ষকদের ধারণা, আনুষ্ঠানিক বৈঠকের পাশাপাশি অনানুষ্ঠানিক আলোচনাতেও দুই দেশের মধ্যে সম্পর্কের বরফ গলার ইঙ্গিত মিলতে পারে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  সফর   বেইজিং   ট্রাম্প  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close