রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
রাজধানী
হুমকি ও মব আতঙ্কে হেযবুত তাওহীদ
উত্তরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১০:০৭ পিএম আপডেট: ১৪.০৫.২০২৬ ১০:১০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

হেযবুত তাওহীদ হুমকি ও মব আতঙ্কে রয়েছে বলে দাবি করেছেন সংগঠনটির সর্বোচ্চ নেতা হুসাইন মোহাম্মদ সেলিম।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে তুরাগের আহালিয়া এলাকায় হেজবুত তাওহীদের কার্যালয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এ দাবি করেন।
‎বৈঠকে হুসাইন মোহাম্মদ সেলিম বলেন, ‘সম্পূর্ণ অরাজনৈতিক, ব্রিটিশের আইনবিরোধী ও কুরআনের বিধানে রাষ্ট্র পরিচালনার দাবিতে উৎপত্তি হওয়া সংগঠন হেযবুত তাওহীদ। প্রতিষ্ঠালগ্ন থেকে আমাদের ওপর বিভিন্ন হামলা, মামলা ও হত্যাসহ নানা নির্যাতন হয়েছে। স্বার্থান্বেষী মহল এই সংগঠন ও আমাকে জড়িয়ে এমন মিথ্যাচার করেছে, যা ভাষায় প্রকাশ করার মত নয়। প্রতিটা বিষয়ে আমরা যথাযথ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আমরা এর জবাব দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমার একটা বই ‘‘ধর্ম ব্যবসায়ের ফাঁদে’’। প্রকাশিত হওয়ার পর বিশেষ একটি স্বার্থান্বেষী মহল বইয়ে লেখা নেই, এমন বিষয় নিয়েও গুজব ছড়িয়ে সম্মানহানি করার চেষ্টা করছে। বর্তমানে বাংলাদেশ ওলামা আইয়ামা নামে একটি রাজনৈতিক সংগঠন কখনো আমাদের কাফের বলে ফতোয়া দিচ্ছে, আবার কখনো ইহুদি-খ্রিস্টানের দালাল বলে তকমা দেওয়ার চেষ্টা করছে।’

হুসাইন মোহাম্মদ বলেন, ‘সবশেষ আমাকে জখম ও হত্যার হুমকি দিচ্ছে। আমরা দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা রেখে প্রশাসনের কাছে সহায়তা চেয়েছি। আমি আশঙ্কা করছি, যে কোন সময় আমাদের কেন্দ্রীয় কার্যালয়টিতে মব সৃষ্টি করে হামলা হতে পারে। আমাদের এই সংগঠনটি কোন রাজনৈতিক সংগঠন নয়। আমরা বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ করার প্রত্যয় নিয়ে কার্যক্রম পরিচালনা করছি। আমাদের পাঁচ দফার মধ্যে রয়েছে ইসলামী ও কুরআনভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা। হারাম ও ফেতনা থেকে মানুষকে বাঁচিয়ে রাখা। দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া। এ রকম এজেন্ডা নিয়েই আমরা মূলত কাজ করছি।’

তিনি  বলেন, ‘সারা পৃথিবীর মানুষ কুরআনের বিধানকে মেনে রাষ্ট্র ব্যবস্থা চালু করবে, সেই প্রত্যাশায় আমাদের এই কার্যক্রম।’

বৈঠকে জানানো হয়, বর্তমান বাংলাদেশে হেজবুত তাওহীদের ২৫৫টি থানায় কমিটি রয়েছে। রাজধানীর অধিকাংশ থানায় কমিটি সম্পন্ন হয়েছে, বাকি থানাগুলোতে কমিটি গঠনের কার্যক্রম চলছে।’
কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  হুমকি   মব আতঙ্ক   হেযবুত তাওহীদ   
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close