রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
বিনোদন
ঈদে আসছে জীবনানন্দের ‘বনলতা সেন’
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ১২:০৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কয়েক দফা মুক্তি পেছানোর পর অবশেষে বড় পর্দায় আসছে কবি জীবনানন্দ দাশের কালজয়ী কবিতার সেই রহস্যময় নারী ‘বনলতা সেন’। এবারের ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমা।

শুক্রবার (১৫ মে) সামাজিক মাধ্যমে সিনেমার একটি বিশেষ পোস্টার শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন এর প্রধান চরিত্রের অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। 

নাবিলার শেয়ার করা পোস্টারটিতে দেখা গেছে এক বিশালাকৃতির ফটক। যার দরজার ওপর শোভা পাচ্ছে ময়ূরের পেখম সদৃশ একটি বিশাল রাজমুকুট। দরজার বড় এক চাবির ছিদ্রে এক ব্যক্তিকে উঁকি দিতে দেখা যাচ্ছে, যা সিনেমাটি নিয়ে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। 

পোস্টারটি শেয়ার করে নাবিলা ক্যাপশনে এক রহস্যময় বার্তা দিয়েছেন। লিখেছেন, না, এ কোনো যন্তরমন্তর ঘর নয়। যে ঘরের চাবি আছে, তবুও তালা খোলার কোনো পথ নেই! কে থাকে সেই ঘরে? বনলতা সেন আসছে এই ঈদে আপনারই নিকটস্থ প্রেক্ষাগৃহে।

উল্লেখ্য, ২০২১-২২ অর্থবছরে ৭০ লাখ টাকা সরকারি অনুদান পাওয়া এই সিনেমাটি নিয়ে শুরু থেকেই দর্শকদের প্রবল আগ্রহ ছিল। নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল ২০২৪ সালেই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু দেশের তৎকালীন পরিস্থিতির কারণে তা কয়েকবার পিছিয়ে যায়। 

সিনেমাটিতে কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ ও শরিফ সিরাজসহ আরও অনেকে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  জীবনানন্দ   বনলতা সেন  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close