সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
রাজধানী
‘হ্যালো ডিসি’ সেবা চালু করছে ঢাকা জেলা প্রশাসন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৪:০৪ পিএম আপডেট: ১৮.০৫.২০২৬ ৪:০৮ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

প্রশাসনের কার্যক্রমে আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে এবং সেবাগ্রহীতাদের ভোগান্তি লাঘবে ‘হ্যালো ডিসি’ সেবা চালু করতে যাচ্ছে ঢাকা জেলা প্রশাসন। এর মাধ্যমে জেলার যেকোনো নাগরিক সরাসরি জেলা প্রশাসকের কাছে তাদের অভাব-অভিযোগ, তথ্য ও মতামত জানাতে পারবেন। আগামী ঈদুল আজহার আগে এ সেবা চালু হতে পারে।

রোববার (১৭ মে) দুপুরে অনুষ্ঠিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথা জানান ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম।

ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

‘গণমাধ্যমকর্মীবৃন্দের সাথে মতবিনিময় সভা’ শীর্ষক এ আয়োজনে জেলা প্রশাসক সাংবাদিকদের ‘জাতির দর্পণ’ হিসেবে আখ্যায়িত করেন।

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে সভায় ফরিদা খানম বলেন, ‘সাংবাদিকেরা হলেন সমাজের আয়না। আপনাদের লেখনীর মাধ্যমেই সমাজের প্রকৃত চিত্র ও সাধারণ মানুষের চাওয়া-পাওয়া আমাদের সামনে উঠে আসে। আপনারা সঠিক তথ্যের ভিত্তিতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে প্রশাসনকে সহায়তা করবেন।’

জেলা প্রশাসক কার্যালয়ের যেকোনো অনিয়ম নির্দ্বিধায় তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘ঢাকা জেলা প্রশাসনের কোনো দপ্তরে যদি কোনো সেবাগ্রহীতা হয়রানির শিকার হন বা অফিসে কোনো ধরনের অনিয়ম আপনাদের চোখে পড়ে, তবে তা নির্ভয়ে ও নির্বিঘ্নে তুলে ধরবেন। আমরা ‘হ্যালো ডিসি’ নামের যে প্ল্যাটফর্মটি চালু করতে যাচ্ছি, সেখানেও প্রান্তিক পর্যায়ের মানুষ সরাসরি তাদের অভাব-অভিযোগ জানাতে পারবেন। আপনাদের প্রতিবেদন ও নাগরিকদের সরাসরি তথ্যের ভিত্তিতে আমরা দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারব।’

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল ওয়ারেছ আনসারী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. মাহাবুব উল্লাহ মজুমদার, তেজগাঁও সার্কেলের সার্কেল অফিসার ও সিনিয়র সহকারী সচিব তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন মধ্যে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম, ধামরাইয়ের ইউএনও মো. আল মামুন, কেরানীগঞ্জের ইউএনও মো. উমর ফারুক, নবাবগঞ্জের ইউএনও দিলরুবা ইসলাম।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ঢাকা জেলা প্রশাসন   হ্যালো ডিসি  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close