রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
বিনোদন
সালমান শাহের স্মৃতিতে নির্মিত ‘লাভ ৯৬’
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৬:০৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নব্বই দশকের স্মৃতি, ভালোবাসা আর বাংলা চলচ্চিত্রের এক অবিস্মরণীয় অধ্যায়কে ঘিরে নির্মিত হয়েছে নতুন চলচ্চিত্র ‘লাভ ৯৬’। সময়ের আবেগ, মানুষের আন্তরিক সম্পর্ক ও সুপারস্টার প্রয়াত সালমান শাহকে ঘিরে ভক্তদের অনুভূতির গল্প উঠে এসেছে চলচ্চিত্রটিতে।

একসময় বিনোদনের জগৎ ছিল অনেকটাই ভিন্ন। ব্যাটারিচালিত সাদাকালো টেলিভিশন, ক্যাসেট প্লেয়ারে গান শোনা কিংবা প্রিয় অনুষ্ঠান শুনতে রেডিওর সামনে অপেক্ষা—এসবই ছিল নব্বই দশকের মানুষের দৈনন্দিন আনন্দের অংশ। পাড়া-মহল্লায় একসঙ্গে চাঁদা তুলে ভিসিআর ভাড়া করে রাতভর সিনেমা দেখার সেই দিনগুলো আজও অনেকের মনে নস্টালজিয়া হয়ে রয়ে গেছে।

ঠিক সেই সময়েই বাংলা চলচ্চিত্রে আবির্ভাব ঘটে জনপ্রিয় নায়ক সালমান শাহের। অল্প সময়েই তার অভিনয়, স্টাইল ও রোমান্টিক উপস্থিতি দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেয়। তবে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার আকস্মিক মৃত্যু পুরো দেশকে শোকাহত করে তোলে। প্রিয় নায়কের মৃত্যু মেনে নিতে না পেরে অনেক ভক্ত চরম আবেগঘন সিদ্ধান্তও নিয়েছিলেন।

সেই সময়ের আবেগঘন প্রেক্ষাপট ও সালমান শাহের এক অন্ধ ভক্তের জীবনের গল্প নিয়েই নির্মিত হয়েছে ‘লাভ ৯৬’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা ইভান মল্লিক। প্রযোজনা করেছে রাইসা ফিল্মস। প্রযোজক মো. জসিম উদ্দিন জানান, দর্শকদের জন্য ভিন্নধর্মী এক আবেগের গল্প তুলে ধরতেই এই আয়োজন।

চলচ্চিত্রটিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন আরিয়ান খান ও পূর্ণতা। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিবা সানু, সানজিদা মিলা, তমাল মাহবুব, রেবেকা রউফ, আরমান খান, প্রিয়া, ডিজে সোহেল, রুবেল রানা ও সিমান্ত খন্দকার প্রমুখ।

চলচ্চিত্রটির শুটিং হয়েছে টাঙ্গাইল, পুবাইল ও সালমান শাহ অভিনীত বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমার পরিচিত লোকেশনে। নির্মাতার ভাষ্য, নব্বই দশকের আবহ ও সেই সময়ের অনুভূতি বাস্তবভাবে তুলে ধরতেই- এমন লোকেশন নির্বাচন করা হয়েছে।

ইতোমধ্যেই বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে ‘লাভ ৯৬’। নির্মাণশৈলী ও গল্পের আবেগঘন উপস্থাপনার জন্য বোর্ডের সদস্যদের প্রশংসাও পেয়েছে চলচ্চিত্রটি।
 
ইভান মল্লিক বলেন, ‘লাভ ৯৬’ কেবল একটি প্রেমের গল্প নয়; এটি নব্বই দশকের মানুষের স্মৃতি, অনুভূতি ও সালমান শাহকে ঘিরে কোটি ভক্তের আবেগের প্রতিচ্ছবি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সালমান শাহ   স্মৃতিতে নির্মিত   লাভ ৯৬  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close