মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
খোলাকাগজ স্পেশাল
সীমান্তে আতঙ্ক ছড়াচ্ছে ভারত
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৯:৩৫ এএম আপডেট: ২০.০৫.২০২৬ ৯:৩৮ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পরই আগ্রাসী হয়ে উঠেছে বিএসএফ। বাংলাদেশ সীমান্তে বাহিনীটি অপতৎপরতা বাড়িয়ে দিয়েছে। সীমান্ত হত্যা, পুশইন ও গুলিবর্ষণে উত্তেজনা ছড়াচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এতে দুই দেশের সম্পর্কেও প্রভাব পড়ছে। 

নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ-ভারত সম্পর্কের চরম অবনতি হয়েছিল। তবে বাংলাদেশে নির্বাচিত সরকার আসার পর ভারতের পক্ষ থেকে উসকানি কিছুটা কমে আসে। দ্বিপাক্ষিক সম্পর্কও উন্নতি হতে শুরু করেছে। তবে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ফের বদলে যেতে শুরু করে দৃশ্যপট। ফের বাংলাদেশ সীমান্তে উত্তেজনা বাড়ছে। বিন প্ররোচনায় বিএসএফ উত্তেজনা ছড়াচ্ছে। 

এরই মধ্যে বাহিনীটির গুলিতে ৩ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এ ছাড়া কয়েকটি সীমান্ত দিয়ে ফের পুশইন শুরু করে দিয়েছে তারা। সর্বশেষ গত সোমবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় গুলিবর্ষণ করে বিএসএফ। এর জবাবে পাল্টা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবশ্য এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. নাজমুল হক গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত সোমবার বিকেলে তার ব্যাটালিয়নের আওতাধীন সোনারহাট সীমান্ত এলাকায় বিএসএফ গুলিবর্ষণ করে। 

বিজিবি তাৎক্ষণিকভাবে এর জবাব দেয় এবং পাল্টা গুলি ছুড়ে। পরে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। এই ঘটনার পর সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিজিবি জানায়, সীমান্তে যে কোনো উসকানিমূলক বা অনাকাক্সিক্ষত ঘটনা মোকাবিলায় তাদের বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জাতীয় সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় তারা পূর্ণ পেশাদারত্ব ও দৃঢ়তার সঙ্গে তাদের দায়িত্ব পালন করছে।
 
স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্ত এলাকার বাসিন্দাদের অবৈধভাবে সীমান্ত পারাপার এবং সীমান্ত এলাকায় যেকোনো অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য বিজ্ঞপ্তিতে সতর্ক করেছে বিজিবি। 

এর আগে গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে প্রাণ হারান খাদেমুল ইসলাম। তিনি গোতামারী ইউনিয়নের উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে। 
স্থানীয়রা জানান, গতকাল ভোরে খাদেমুল ইসলামসহ কয়েকজন ব্যক্তি বনচৌকি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের ৯০৫/৬-এস পিলারসংলগ্ন এলাকায় যান। 

এ সময় ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় গুলি লাগে। সঙ্গীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।
 
এ ছাড়া গত গত শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফ সদস্যদের ছোড়া গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। একই দিন বিকেলে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ জনকে পুশইন করেছে বিএসএফ। 

অনুপ্রবেশকালে ভারতীয় দম্পতি আটক : এদিকে মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় এক দম্পতিকে আটক করেছে বিজিবি। গত শুক্রবার ভোরে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের গান্ধাই এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাদের বড়লেখা থানায় সোপর্দ করা হয়। 

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, আটক কামরুল আহমেদ (৩২) ও তার স্ত্রী হুসনা বেগম লস্কর (২৪) অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের কথা স্বীকার করেছেন।

বিজিবি-৫২ বিয়ানীবাজার ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে আটক দুজন ভারতীয় নাগরিক। বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে তাদের আটক করা হয়।’ ওসি মো. মনিরুজ্জামান খান বলেন, ‘আটক দুজনকে থানায় সোপর্দ করেছে বিজিবি। আমরা যাচাই-বাছাই করছি। বিজিবির পক্ষ থেকে এজাহার দেওয়া হচ্ছে। মামলার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সীমান্তে বিজিবির কড়া নজরদারি : কুড়িগ্রামের ১৯৮ কিলোমিটার সীমান্তে বিজিবির কড়া নজরদারি, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা অবস্থান গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ এলাকায় নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করেছে। গতকাল সকালে এসব তথ্য জানান কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি। 

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। ব্যাটালিয়নের অধীন প্রতিটি বিওপি (বর্ডার আউট পোস্ট) থেকে দিন-রাত ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে সীমান্তে টহল পরিচালনা করা হচ্ছে।

এ ছাড়াও সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়তি নজরদারি বসানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি। যেকোনো ধরনের সন্দেহজনক গতিবিধি কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরিস্থিতি মোকাবিলায় সদস্যদের সর্বোচ্চ প্রস্তুত রাখা হয়েছে। 

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত চোরাচালান বন্ধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্তে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  সীমান্ত   আতঙ্ক   ভারত  
মতামত লিখুন:
Loading...
Loading...

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close