রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
রাজধানী
রামিসা হত্যার প্রতিবাদে মোহাম্মদপুরে বিক্ষোভ, মসজিদে মসজিদে দোয়া
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৬:৩৪ পিএম আপডেট: ২২.০৫.২০২৬ ৬:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শিশু রামিসা আক্তার হত্যার ঘটনায় রাজধানীর মোহাম্মদপুরে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। একই সাথে মসজিদে মসজিদে তার জন্য দোয়া করা হয়েছে।

শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর মোহাম্মদপুরের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার প্রাঙ্গণে রামিসার হত্যাকারীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও দোয়ার আয়োজন করা হয়।

মোহাম্মদপুরের আল্লাহ করিম মসজিদ, কৃষি মার্কেট সংলগ্ন মসজিদ ও কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসার প্রাঙ্গণে পৃথকভাবে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এসব কর্মসূচিতে অংশ নিয়ে শিশু নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থানের আহ্বান জানান।

মোহাম্মদপুর ২৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসার প্রাঙ্গণে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটির নেতৃত্ব দেন জামায়াত নেতা মোস্তাক আহমদ মাহবুব।

কর্মসূচিতে বক্তারা বলেন, “শিশু রামিসা শুধু তার বাবা-মায়ের সন্তান নয়, সে পুরো জাতির সন্তান। তার নির্মম মৃত্যুতে আজ গোটা দেশ কাঁদছে। রামিসাসহ সকল নির্যাতিত ও নিহত শিশুর ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।”

দুপুর সোয়া ২টার দিকে মোহাম্মদপুর থানাধীন আল্লাহ করিম মসজিদের সামনে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের উদ্যোগে শিশু রামিসা-ফারিয়াসহ সকল ধর্ষণ ও নিপীড়নের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মাওলানা কামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সদস্য মো. জিয়াউর রহমান, ঢাকা মহানগর পশ্চিমের সাংগঠনিক সম্পাদক মো. বোরহান উদ্দিন প্রমুখ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রামিসা হত্যার প্রতিবাদ   মোহাম্মদপুরে বিক্ষোভ   মসজিদে দোয়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close