রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
রাজধানী
সড়কে ধস্তাধস্তি করা ২ ট্রাফিক পুলিশ বরখাস্ত, হবে বিভাগীয় মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৫:৩৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‎রাজধানীর গুলিস্তান এলাকায় সড়কের মধ্যেই ধস্তিধস্তি ও হাতাহাতিতে জড়ানো ট্রাফিক পুলিশের দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও হবে।
‎শনিবার (২৩ মে) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ট্রাফিক মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মইনুল হক এ তথ্য জানিয়েছেন।
‎বরখাস্তকৃত দুই পুলিশ সদস্য হলেন—কনস্টেবল দিলীপ চন্দ্র ও নুরুজ্জামান।
‎ডিসি মইনুল হক বলেন, সরকারি ইউনিফর্ম পরে ডিউটিরত অবস্থায় সড়কের মাঝে দুই ট্রাফিক পুলিশের হাতাহাতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ডিউটিরত অবস্থায় সহকর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হতে পারে। প্রচণ্ড গরমে ১০ মিনিট সূর্যের নিচে দাঁড়ানো কঠিন, যেখানে ৮ থেকে ৯ ঘণ্টা ডিউটি করতে হয়। কিন্তু হাতাহাতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
‎তিনি আরও বলেন, গত ২১ মে দুপুরে গুলিস্তান জিপিও মোড় চত্বরে দুজন ট্রাফিক সদস্য পোশাক পরে দায়িত্ব পালন করছিলেন। এর মধ্যে সিগন্যাল চলাকালীন অবস্থায় একদিক থেকে একটি গাড়ি বেরিয়ে যাওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি এবং পরে সড়কে পড়ে দুইজনের ধস্তাধস্তির ঘটনা ঘটে।
‎এ ঘটনায় ট্রাফিক কনস্টেবল দিলীপ চন্দ্র ও নুরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং পরে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  ট্রাফিক পুলিশ   সড়কে ধস্তাধস্তি   
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close