শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
বিনোদন
সাদা টাক্সেডো লুকে কানে ঝড় তুললেন ঐশ্বরিয়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ১২:২২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন আবারও প্রমাণ করলেন কেন তাকে বলা হয় ‘কুইন অব কান’। ৭৯তম কান চলচ্চিত্র উৎসব-এর সমাপনী আয়োজনে হাজির হয়ে নজর কাড়লেন একেবারে ভিন্নধর্মী সাদা টাক্সেডো লুকে। ঝলমলে গাউনের বদলে স্টাইলিশ অল-হোয়াইট পোশাকে রেড কার্পেটে হাজির হয়ে যেন নতুন এক ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করলেন তিনি।

ফ্রান্সে অনুষ্ঠিত উৎসবের ক্লোজিং সেরেমনিতে আত্মবিশ্বাসী ভঙ্গিতে ফটোগ্রাফারদের সামনে পোজ দিতে দেখা যায় অভিনেত্রীকে। তার এই ব্যতিক্রমী লুক ইতোমধ্যেই ফ্যাশন দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

ঐশ্বরিয়ার কাস্টম টাক্সেডোটি ডিজাইন করেছেন চীনা ডিজাইনার চেনি চ্যান। স্টাইলিংয়ের দায়িত্বে ছিলেন ভারতীয় সেলিব্রিটি স্টাইলিস্ট মোহিত রাই ও তার দল। গয়না ছিল হাসানজাদেহ জুয়েলারির।

ভোগকে দেওয়া সাক্ষাৎকারে ডিজাইনার চেনি চ্যান জানান, ঐশ্বরিয়ার ওপর সাদা রঙ সবসময়ই অসাধারণ মানিয়ে যায়। অভিনেত্রীর ‘তাল’, ‘মহব্বতে’ ও ‘দেবদাস’-এর আইকনিক লুক থেকে তিনি অনুপ্রেরণা নিয়েছেন।

বিশেষ এই টাক্সেডোতে ছিল ঝলমলে সিকুইন, ক্রিস্টাল-খচিত বোতাম এবং স্তরযুক্ত নচ ল্যাপেল। জ্যাকেটের প্যাডেড শোল্ডার, ফুল স্লিভ ও কাফের লেস ট্রিম পুরো লুকে যোগ করেছে নাটকীয়তা। কোমরের ফিটিং কাট তার ব্যক্তিত্বকে আরও ফুটিয়ে তোলে। জ্যাকেটের ভেতরে ছিল সাদা বুস্টিয়ার, যাতে লেস এমব্রয়ডারির সূক্ষ্ম কাজ করা হয়েছিল। এর সঙ্গে তিনি পরেছিলেন সিলভার সিকুইন-খচিত ফ্লেয়ার প্যান্ট। পালক দিয়ে তৈরি টেকসই বোয়া ও ক্যাট-ইয়ার স্টাইলের শাল পুরো লুককে দিয়েছে আলাদা মাত্রা।

গয়নার ক্ষেত্রে ভারী কিছু না বেছে নিয়ে ঐশ্বরিয়া পরেছিলেন সাদা পিপ-টো পাম্পস ও একটি ডায়মন্ড রিং। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার বারগান্ডি রঙের খোলা চুল। সফট ব্লোআউট ওয়েভে সাজানো এই হেয়ারস্টাইলকে অনেকে তার সাম্প্রতিক সময়ের সেরা লুকগুলোর একটি বলছেন।

মেকআপেও ছিল পরিমিত অথচ গ্ল্যামারাস ছোঁয়া। গাঢ় প্লাম লিপস্টিক, উইংড আইলাইনার, শিমারি আইশ্যাডো, হাইলাইটার ও সফট ব্রোঞ্জারের নিখুঁত ব্যবহারে কান উৎসবের শেষ দিনে আবারও নিজের ফ্যাশন সাম্রাজ্যের শক্ত অবস্থান জানান দিলেন ঐশ্বরিয়া রায় বচ্চন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বলিউড   অভিনেত্রী   ঐশ্বরিয়া রায়   কান উৎসব  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close