শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
রাজধানী
বাড্ডায় চিপস কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ১:৩৯ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর উত্তর বাড্ডায় একটি চিপস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। নিহত দুজন ওই চিপস কারখানায় কাজ করতেন।

সোমবার (২৫ মে) দিবাগত রাত তিনটা এক মিনিটে রাজধানীর উত্তর বাড্ডা কবরস্থান রোডে আব্দুল্লাহ চিপস ফ্যাক্টরি নামে ওই কারখানায় আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

নিহতরা হলেন, মোহাম্মদ মোস্তফা (২১) ও মাহমুদুল হাসান (২৩)। 

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার নিমা খানম বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। প্রায় দেড় ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর রাত ৪টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’

তিনি আরও জানান, কারখানাটি ছিল দ্বিতীয় তলা সেমি-পাকা টিনশেড ঘর। আগুন নেভানোর পর তল্লাশি চালিয়ে ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। 

আগুনের কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে বলেও জানানো হয়।

বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোহাম্মদ নাসিরুল আমিন বলেন, ‘গতকাল রাতের ঘটনা। অগ্নিকাণ্ডে দুজন মারা যাওয়ার খবর আমরা পেয়েছি। নিহত দুজন পুরুষ, তারা ওই কারখানার শ্রমিক ছিলেন। তাদের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ বিষয়ে পুলিশের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  বাড্ডা   চিপস কারখানা   অগ্নিকাণ্ড   নিহত ২  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close