রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
রাজধানী
ডেমরায় স্টিল মিলে ভাট্টি বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ৬:০১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকার ডেমরার বাসেরপুল এলাকায় জহির স্টিল মিলে লোহা গলানোর সময় ভাট্টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন।

আজ রোববার (৩১ মে) সকালের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। 

পরে তাদেরকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

দগ্ধরা হলেন সাব্বির হোসেন (২৪), তোফাজ্জল হোসেন (৪৮) ও মাজেদ হোসেন (৫২)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, সকালের দিকে ডেমরা এলাকার একটি স্টিল মিল থেকে দগ্ধ অবস্থায় তিনজন শ্রমিককে আমাদের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে সাব্বির হোসেনের শরীরে ৩৫ শতাংশ দগ্ধ, তোফাজ্জল হোসেনের শরীরে ২৩ শতাংশ ও মাজেদ হোসেনের শরীরে ১ শতাংশ দগ্ধ রয়েছে। আহতদের মধ্যে সাব্বির ও তোফাজ্জল এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে আমরা নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করেছি। অপরদিকে দগ্ধের পরিমাণ কম থাকায় জরুরি বিভাগে মাজেদ হোসেনের চিকিৎসা চলছে। 

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আলামিন জানান, আমরা ডেমরা এলাকার একটি স্টিল মিলের কর্মচারী। আজ সকালে বিভিন্ন ভাঙারি লোহা গলানোর জন্য ভাট্টিতে মাল দেওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আমাদের তিনজন শ্রমিক দগ্ধ হলে দ্রুত তাদেরকে জাতীয় বান ইনিস্টিটিউটে আনা হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ডেমরায় বিস্ফেরণ   স্টিল মিলে ভাট্টি বিস্ফোরণ   শ্রমিক দগ্ধ  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close