রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
রাজধানী
আদ্-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানা
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ৭:৫৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকার মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষকে তিন লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এর মধ্যে নিরাপদ খাদ্য আইনের আওতায় দুই লাখ টাকা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন আওতায় এক লাখ টাকা জরিমানা করা হয়।

আজ রোববার (৩১ মে) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে বিভিন্ন অসঙ্গতি পাওয়ায় এই জরিমানা করেন ডিএসসিসি ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে নেতৃত্ব দেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। সিটি করপোরেশনের আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তা, নিরাপদ খাদ্য পরিদর্শক ও পুলিশ ফোর্স ছিল উপস্থিত ছিল।


আমিনুল ইসলাম বলেন, ‘হাসপাতালের বিভিন্ন অংশ দীর্ঘ সময় ধরে পরিদর্শন করার পর কিছু অনিয়ম ধরা পড়ে। এর ফলে নিরাপদ খাদ্য আইনের আওতায় দুই লাখ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় এক লক্ষ টাকা, অর্থাৎ মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এই জরিমানার অর্থ পরিশোধ করেছে।’

তিনি জানান, ব্লাড ব্যাংক ছাড়া হাসপাতালের অন্য কোনো ওয়ার্ডের রেফ্রিজারেটরে মিটার পাওয়া যায়নি। শুধু চেম্বারগুলোতে মিটার ছিল।

আমিনুল ইসলাম আরও বলেন, ‘হাসপাতালের কিছু জায়গায় অপরিচ্ছন্ন পরিবেশ লক্ষ্য করা গেছে। একটি জায়গায় বিস্কুট বা খাবার জাতীয় পণ্যের লেবেলিং খারাপ ছিল এবং জায়গাটি নোংরা ছিল।’

তিনি জানান, হাসপাতাল কর্তৃপক্ষকে এই ত্রুটিগুলো দ্রুত সংশোধন করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালককেও বিষয়টি জানানো হয়েছে। এই ত্রুটিগুলো অতি অল্প সময়ের মধ্যে সংশোধন না করলে পুনরায় ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতাল কর্তৃপক্ষ নিয়মিত তদারকি করতে না পারার কারণ হিসেবে জনবল ঘাটতির কথা জানিয়েছে। 

হাসপাতালের ওপরে অপরিচ্ছন্ন বেকারি থাকার যে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেয়েছে তা নিয়ে প্রশ্ন করা হলে আমিনুল ইসলাম বলেন, ‘আমরা বেকারিটি বন্ধ পেয়েছি। হাসপাতালের ভবন থেকেই আমরা বেকারির ভিতরে প্রবেশ করেছি। একই ভবনে আমরা এটি দেখতে পেয়েছি।’

বলে রাখা ভাল, সংবাদ মাধ্যমে ওই অপরিচ্ছন্ন বেকারিটি হাসপাতালের ওপরে থাকার কথা প্রকাশিত হয়েছে। পরবর্তী হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেন, এই বেকারিটি হাসপাতালের ভবনে নয় বরং পাশের ভবনে অবস্থিত।

সম্প্রতি আদ্-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় দেশব্যাপী গভীর উদ্বেগ, শোক ও উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। ওই ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধে একটি স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবিতে আজ রোববার লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম জুলফিকার আলী জুনুর পক্ষে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, আইজিপি ও র‍্যাবের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের এ নোটিশ পাঠানো হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আদ্-দ্বীন হাসপাতালকে জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close