শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
রাজধানী
তেজগাঁওয়ে মালবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ৯:২১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা উত্তর সিটির তেজগাঁও এলাকায় একটি মালবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ রোববার (৩১ মে) বিকালে তেজগাঁও রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

রেলওয়ে সূত্রে জানা গেছে, লাইনচ্যুত ওয়াগনটি উদ্ধারে কাজ শুরু হয়েছে। উদ্ধারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে বিলম্ব হতে পারে।

দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হতে পারে বলে রেলওয়ে বিভাগ জানিয়েছে।

এ ব্যাপারে ঢাকা রেলওয়ে থানা জানায়, দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। এগুলো দ্রুত উঠিয়ে নেওয়া হচ্ছে। দ্রুত ট্রেন চলাচল শুরু হবে। উত্তর অঞ্চল থেকে যেসব ট্রেন ঢাকায় আসছে, সেগুলো প্রবেশ করতে পারছে। কিন্তু ঢাকা থেকে উত্তরাঞ্চলের দিকে আপাতত যেতে পারছে না। বগিগুলি উঠিয়ে ফেললে দ্রুতই আবার চলাচল শুরু হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  তেজগাঁও   মালবাহী ট্রেন   ওয়াগন লাইনচ্যুত  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close