রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
রাজধানী
ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেই ছিনতাইয়ের শিকার দুই নারী
নিজাম উদ্দিন, মোহাম্মদপুর (ঢাকা)
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৫:৪২ পিএম আপডেট: ০১.০৬.২০২৬ ৭:৪৬ পিএম
ছবি ভিডিও থেকে নেওয়া

ছবি ভিডিও থেকে নেওয়া

ঈদুল আজহার ছুটি শেষে গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফিরে বাসার সামনে পৌঁছেও রক্ষা পাননি দুই নারী। বাসার গেট খোলার অপেক্ষায় থাকা অবস্থায় দেশীয় অস্ত্রের মুখে তাদের সর্বস্ব ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।

শনিবার (৩০ মে) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোডের এম ব্লক এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী তিন্নি মুঠোফোনে জানান, গত পরশু ঠাকুরগাঁওয়ের গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফেরেন তিনি ও তার ছোট বোন। প্রথমে শ্যামলী এলাকায় বাস থেকে নেমে রিকশাযোগে মোহাম্মদপুরের নূর জাহান রোডের এম ব্লকের ২৬ নম্বর বাসার সামনে আসেন। বাসার গেট খোলার জন্য অপেক্ষা করার সময় হঠাৎ দেশীয় অস্ত্রধারী কয়েকজন ছিনতাইকারী তাদের ঘিরে ধরে। 

তিনি বলেন, “আমরা কিছু বুঝে ওঠার আগেই অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে আমাদের সঙ্গে থাকা মূল্যবান জিনিসপত্র ব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নেয়। পুরো ঘটনাটি এত দ্রুত ঘটেছে যে প্রতিরোধের কোনো সুযোগই পাইনি। এছাড়াও তখন রাত ৩টার দিকে আশপাশে কোনো লোকজনও ছিলো না। শুধু রিকশা চালক ছিলো, তাকেও দেশীয় অস্ত্রের ভয় দেখায় ছিনতাইকারীরা।’’

জানা গেছে, তাদের ব্যাগে দুই ভরি স্বর্ণ, একটি মোবাইল ও ৪০ হাজার নগত টাকা ছিলো। যা নিয়ে গেছে ছিনতাইকারীরা।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রানা জানান, নূর জাহান রোডের এম ব্লকের ২৬ নম্বর বাসার সামনে ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

তিনি বলেন, “ঘটনার তদন্ত চলছে। পুলিশ ও র‍্যাব সদস্যরা জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে কাজ করছি।’’

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, “ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আমরা ইতোমধ্যে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। আসামিদের গ্রেপ্তারের পর বিস্তারিত তথ্য জানানো হবে।”

একটি ভিডিওতে দেখা যায়, ছিনতাই হওয়ার পর ওই দুই নারীকে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকতে। এছাড়া ভিডিওটিতে একজন নারীকে শ্লীলতাহানিও করতে দেখা যায়। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ঈদের ছুটি   ঢাকায় ছিনতাই   ছিনতাইয়ের শিকার নারী  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close