শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
বিনোদন
সাংহাই চলচ্চিত্র উৎসবে ‘সাঁকোটা দুলছে’
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৯:৩৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নতুন আন্তর্জাতিক স্বীকৃতি এলো বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্রের জন্য। চীনের সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘এশিয়ান নিউ ট্যালেন্ট’ প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে চলচ্চিত্র ‘দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট (সাঁকোটা দুলছে)’।

চলচ্চিত্রটির প্রযোজক মনোজ প্রামাণিক গণমাধ্যমকে ব্যাপারটি নিশ্চিত করেছেন। তার মতে, আন্তর্জাতিক এই স্বীকৃতি পুরো টিমের দীর্ঘদিনের শ্রম ও নিষ্ঠার মূল্যায়ন।

গ্রামীণ বাংলাদেশের প্রেক্ষাপটে নির্মিত সাদা-কালো চলচ্চিত্রটি মূলত কুসংস্কার, সামাজিক বিধি-নিষেধ ও পিতৃতান্ত্রিক কাঠামোর বিরুদ্ধে এক অন্ধ নারীর আত্মমুক্তির সংগ্রামের গল্প তুলে ধরে। একই সাথে তিন নারীর জীবনসংগ্রাম ও প্রতিরোধের নানা দিকও উঠে এসেছে এতে।

নির্মাতাদের ভাষ্য, ছবিটি নারীর স্বাধীনতা, বিশ্বাস, সামাজিক নিয়ন্ত্রণ ও আত্মপরিচয়ের প্রশ্নকে এক কাব্যিক চলচ্চিত্রভাষায় উপস্থাপন করেছে।

সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটির বিশ্বপ্রিমিয়ারে অংশ নিতে জুনের দ্বিতীয় সপ্তাহে চীনে যাচ্ছেন পরিচালক ইশতিয়াক আহমেদ, প্রযোজক মনোজ প্রামাণিক ও প্রধান চরিত্রের অভিনেত্রী সানজিদা আক্তার। আগামী ১৫ জুন চলচ্চিত্রটির নির্ধারিত প্রদর্শনীতে তারা উপস্থিত থাকবেন।

প্রায় ৮০ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমার নির্মাণযাত্রাও ছিল বেশ চ্যালেঞ্জিং।

২০২২ সালে কাজ শুরু হলেও ২০২৩ সালে শুটিং করা কিছু গুরুত্বপূর্ণ ফুটেজ হারিয়ে যায়। ফলে নতুন করে বেশ কিছু অংশ পুনরায় ধারণ করতে হয়। দীর্ঘ এই প্রক্রিয়া শেষে ২০২৫ সালে চলচ্চিত্রটি নির্মাণকাজ সম্পন্ন হয়।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন সানজিদা আক্তার, তাহমিদা রহমান, সুমাইয়া হকসহ একঝাঁক তরুণ অভিনয়শিল্পী।

নির্মাতারা জানিয়েছেন, সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর পৃথিবীর বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে চলচ্চিত্রটি পাঠানোর পরিকল্পনা রয়েছে।

উৎসব পর্ব শেষ হলে দেশেও চলচ্চিত্রটি রিলিজ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সাংহাই চলচ্চিত্র উৎসব   সাঁকোটা দুলছে  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close