রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ঢাকা উত্তরে আসিফ ও দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা      ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৬১      আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অনুসন্ধানে দুদক      স্থানীয় নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর      ফেনীতে প্রধানমন্ত্রীর ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিত      আওয়ামী লীগের নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ      পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে : শুভেন্দু      
আইন-আদালত
রামিসা হত্যা মামলা : যুক্তিতর্ক উপস্থাপন আজ
আদালত প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১০:১২ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা উত্তর সিটির মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা আলোচিত মামলায় আজ অনুষ্ঠিত হবে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আদালতে দু্ইপক্ষ তাদের নিজ নিজ দাবির সপক্ষে চূড়ান্ত বক্তব্য তুলে ধরবেন। যুক্তিতর্ক শেষে এই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করবেন ট্রাইব্যুনাল।

এর আগে, গতকাল বুধবার (২ জুন) অভিযুক্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী আত্মপক্ষ সমর্থন করেন। নিজের দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চান সোহেল রানা। তবে দোষ অস্বীকার করেন তার স্ত্রী স্বপ্না খাতুন।

বুধবার ২ জুন রামিসা হত্যা মামলায় তার পরিবার, প্রত্যক্ষদর্শী, পুলিশ কর্মকর্তা, চিকিৎসক ও তদন্তকারী কর্মকর্তাসহ ১৬ জন সাক্ষ্য দেন। সোমাবর (১ জুন) শুরু হয় এই মামলার বিচার।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রামিসা হত্যা মামলা   যুক্তিতর্ক উপস্থাপন  
মতামত লিখুন:
Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close