মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: তিন মাসে কোটিপতি আমানতকারী বেড়েছে পাঁচ হাজার      ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত, ভোট শুরু ১২ নভেম্বর       হাম উপসর্গে আরও আটজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২৩২      আগামীকাল থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর      ভারতের সঙ্গে সম্পর্ক চাই, তবে সমমর্যাদার ভিত্তিতে: স্পিকার      ওবায়দুল কাদেরসহ সাত নেতার বিরুদ্ধে মামলার রায় মঙ্গলবার      ইন্দোনেশিয়ায় জাহাজডুবিতে এখনও নিখোঁজ ১২৯, উদ্ধারে জোর তৎপরতা      
রাজধানী
এবার পল্লবীতে নিঃসঙ্গ নারীর অর্ধগলিত লাশ, স্বামী-সন্তান কানাডায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৩:৩৫ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঢাকা উত্তর সিটির পল্লবীর বাসা থেকে সেলিনা আফরোজ (৫৫) নামে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বু্ধবার (৩ জুন) রাতে এ লাশ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (৪ জুন) সকালে ব্যাপারটি নিশ্চিত করেছেন পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. হানিফ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেলিনা আফরোজ কয়েক দিন আগে মারা গেছেন। 

জানা গেছে, তার স্বামী ও দুই সন্তান কানাডা প্রবাসী।

মো. হানিফ জানান, পল্লবী থানার সেকশন ৬ এলাকার ১০ নম্বর রোডের সি ব্লকের ১৪ নম্বর বাসা থেকে তার লাশ উদ্ধার করি। মরদেহ প্রায় অর্ধগলিত অবস্থায় ছিল। আমরা মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছি।

তিনি বলেন, ‘আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি, মৃত সেলিনা আফরোজের স্বামী মমিনুল হক ও দুই সন্তান দীর্ঘদিন ধরে কানাডায় থাকেন। পারিবারিক কলহ থাকায় বাবার পৈত্রিক ফ্ল্যাটে থাকতেন সেলিনা আফরোজ। ১২ বছর আগে তিনি কানাডা থেকে দেশে চলে আসেন এবং ওই বাসার একটি ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে একা বসবাস করতেন। তার আরেক বোন চার তলায় থাকেন। গত ২৬ মে রাত আনুমানিক ১১টার দিকে সেলিনা আফরোজের সঙ্গে তার ভাতিজা আশফাকুর রহমানের সর্বশেষ কথা হয়। এরপর তার সঙ্গে পরিচিতি আর কারও কথা হয়নি।’

প্রসঙ্গত, সম্প্রতি পল্লবী ৬ নম্বর সেকশনের ১৩ নম্বর সড়কের বাসা থেকে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। তার চার ছেলেমেয়ের মধ্যে একজন যুগ্মসচিব, একজন বুয়েটের শিক্ষক, একজন কানাডা প্রবাসী। আর স্কুলশিক্ষক মেয়ের বাসায় থাকতেন তিনি।উচ্চ শিক্ষিত সন্তানদের মা এভাবে একাকি মরে পড়ে থাকায় সারা দেশে সমালোচনার ঝড় ওঠে। সরকার ওই নারীর যুগ্মসচিব সন্তানকে চাকরি থেকে প্রত্যাহার করেছে। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পল্লবীতে নারীর অর্ধগলিত লাশ   লাশ উদ্ধার   স্বামী   সন্তান   কানাডায   নিঃসঙ্গ নারী  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close