রোববার, ৩০ আগস্ট ২০২৬,
১৫ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম: অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর      ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯৬      জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী      হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন রোগী ৯৪৩      অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার ঘোষণা      নেপালের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩      বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি, তিন নম্বর সতর্ক সংকেত      
আইন-আদালত
খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি, শেষ হলো আইনি লড়াই
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ১:০৬ পিএম আপডেট: ১০.০৬.২০২৬ ৩:২৩ পিএম
ক্রিকেটার নাসির-তামিমা দম্পতি। ফাইল ছবি

ক্রিকেটার নাসির-তামিমা দম্পতি। ফাইল ছবি

অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির মামলায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য নাসির হোসেন এবং তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে খালাস দিয়েছেন আদালত।

বুধবার (১০ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় নাসির ও তামিমা আদালতে উপস্থিত ছিলেন। 

আদালত রায়ে উল্লেখ করেন, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি। ফলে তাদের খালাস দেওয়া হয়েছে।

মামলাটি দায়ের করেন তামিমার সাবেক স্বামী রাকিব হাসান। ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তিনি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। অভিযোগে বলা হয়, রাকিবের সঙ্গে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় তামিমা ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেন, যা আইন ও ধর্মীয় বিধানের পরিপন্থী।

মামলার অভিযোগ গঠনের মাধ্যমে ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি বিচার শুরু হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। পরে উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে গত ৬ মে রায়ের জন্য দিন ধার্য করা হয়।

রায়ের আগে বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু নাসির ও তামিমার খালাস প্রার্থনা করেন।

মামলার বাদী রাকিব হাসান বলেন, “কেউ যেন ইচ্ছা করলেই অন্যের স্ত্রীকে নিয়ে যেতে না পারে, সেই ন্যায়বিচারের আশায় পাঁচ বছর লড়াই করেছি।”

তবে আদালতের রায়ে শেষ পর্যন্ত নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মি অভিযোগ থেকে মুক্তি পেলেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  খালাস   নাসির-তামিমা দম্পতি   আইনি লড়াই  
মতামত লিখুন:
Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close