মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কবজায় ডিএসই      ● প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      ● সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ, বিদায়ের শঙ্কা      ● সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব      ● প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ সদস্য      
জাতীয়
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : আসাদুল হাবিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৮:০৪ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে এ ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন।’

শুক্রবার (১৯ জুন) বিকালে তিস্তা ব্রিজ পরিদর্শন শেষে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

জনসভায় পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আাজাদ উপস্থিত ছিলেন। 

জনসভায় ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ আন্দোলনের সমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের তিস্তাপাড়ের মানুষের সাথে একাত্মতা ঘোষণার কথা স্মরণ করেন। 

জনসভায় আসাদুল হাবিব আরও বলেন, ‘বিএনপি কথা দিয়ে কথা রাখে ।এ জন্য আজ পানিসম্পদমন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব মহাপরিকল্পনা বাস্তবায়নে এলাকায় এসেছেন।’

মন্ত্রী বলেন, ‘এই রংপুর ছিলো রঙে-রসে ভরপুর! এ অঞ্চলের মানুষের একসময় গোলাভরা ধান ছিলো-গরু ছিলো, পুকুরভরা মাছ ছিলো; আর মুখে ছিলো ভাওয়াইয়া গান। তিস্তাপাড়ের মানুষ আনন্দে দিন কাটাতো। তিস্তা ছিলো মায়ের মতো। কিন্তু তিস্তা আজ বিরান ভূমি। ছিন্নমূল মানুষ বাড়িঘর হারিয়ে দেশান্তরি হয়েছে, কে কোথা চলে গেছে, কেউ জানে না। তাই আমাদের সবার দাবি- তিস্তার বুকে ‘প্রাণ’ আর সেই প্রাণ ‘পানি’।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন   সরকার প্রতিশ্রুতিবদ্ধ   আসাদুল হাবিব দুলূ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close