বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬,
৫ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড, ৬ জনের পরিচয় শনাক্ত      ছয় ব্যাংকে আটকে আছে ডেসকোর ২৫০ কোটি টাকা      পর্যটন খাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-মালয়েশিয়া      এনবিআরের পাঁচ অঙ্গীকার      কলকাতায় আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু      তিন জেলার ডিসি প্রত্যাহার      রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল      
জাতীয়
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ১২:৪৯ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক হয়েছে বলে উল্লেখ করে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে কাউকে তার এ আইডি থেকে কেনো ধরনের অনাকাঙ্ক্ষিত পোস্টে বিভ্রান্ত না হতে আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার (১৯ জুন) এ সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক করে তার ব্যক্তিগত ও রাজনৈতিক ইমেজ ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।

এই সময়ে প্রতিমন্ত্রীর আইডি থেকে কোনো অসঙ্গতিপূর্ণ, বিভ্রান্তিকর বা অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হলে তাতে বিশ্বাস না করতে বা বিভ্রান্ত না হতে অনুরোধও জানানো হয় এ বিজ্ঞপ্তিতে। বলা হয়, এসব কর্মকাণ্ডের দায়ভার আমিনুল হকের নয়; বরং এটি তার ভাবমূর্তি নষ্ট করার সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।

এরই মধ্যে আইডি পুনরুদ্ধারের চেষ্টা চলমান রয়েছে বলে জানিয়ে আইডি পুনরুদ্ধারের পর প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে সবাইকে অবহিত করবেন বলেও এ সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে আশ্বস্ত করা হয়।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  ক্রীড়া প্রতিমন্ত্রী   আমিনুল হক. ফেসবুক আইডি হ্যাক  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close