বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● যৌথবাহিনী নয়, সমন্বিত অভিযান জোরদার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী      ● অর্থনৈতিক কর্মকাণ্ড মন্থর, রিজার্ভ-রেমিট্যান্সে স্বস্তি       ● প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী কমছে       ● বাংলাদেশকে হারিয়ে এশিয়ান গেমসের ফাইনালে পাকিস্তান      ● ফেনীর উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● একদিনের সফরে ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার      
প্রিয় ক্যাম্পাস
পবিপ্রবিতে নতুন চার ডিন নিয়োগ
পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ২:১৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিভিন্ন অনুষদে নতুন চারজন ডিন নিয়োগ দেওয়া হয়েছে।
 
রোববার (২১ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত এই অফিস আদেশসমূহে বলা হয়, নবনিযুক্ত ডিনদের আগামী দুই বছরের জন্য এ দায়িত্ব প্রদান করা হয়েছে। দায়িত্ব পালনকালে তারা বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রাপ্য সকল সুযোগ-সুবিধা ভোগ করবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান আইন ও ভূমি প্রশাসন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে।

এছাড়া পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজের ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, প্রকৌশল অনুষদের ডিন হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ জামাল হোসেন এবং পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা (ইএসডিএম) অনুষদের ডিন হিসেবে অধ্যাপক ড. মো. নুরুল আমিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close