রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      
রাজধানী
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে দালাল আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৫:৪৩ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে আনসার সদস্যদের তৎপরতায় দালাল চক্রের এক সদস্যকে আটক ও পরবর্তী সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে হাসপাতালের আউটডোর এলাকার মহিলা টিকিট কাউন্টারের সামনে থেকে মো. হানিফ মিয়াকে আটক করা হয়।

মো. হানিফ মিয়া ঢাকা জেলার ধামরাই থানার আমরাইল এলাকার বাসিন্দা।

জানা গেছে, দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে মহিলা টিকিট কাউন্টারের সামনে হানিফ মিয়া রোগীদের উদ্দেশ্যে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছিলেন, ‘হাসপাতালে আজ ভালো ডাক্তার নেই।’ এ ধরনের ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে তিনি রোগীদের উন্নত চিকিৎসার আশ্বাস দেখিয়ে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। বিষয়টি দায়িত্বে থাকা আনসার সদস্যদের দৃষ্টিগোচর হলে তারা হানিফ মিয়াকে আটক করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হানিফ মিয়া স্বীকার করেন যে, তিনি একটি বেসরকারি হাসপাতাল সংশ্লিষ্ট দালাল চক্রের সঙ্গে জড়িত থেকে রোগীদের বিভ্রান্ত করে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
 
ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী আনসার সদস্যরা হলেন পিসি মো. সাদেক হোসেন বাচ্চু, এপিসি মো. শফিকুল ইসলাম এবং সদস্য মো. শহিদুল ইসলাম। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সোহরাওয়ার্দী হাসপাতাল   দালাল চক্র   আনসার সদস্য   মো. হানিফ মিয়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close