সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
রাজধানী
পাসপোর্ট-ডলারভর্তি ব্যাগ উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল আনসার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৬:১৭ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার সদস্যদের তৎপরতায় বিদেশগামী এক যাত্রীর ফেলে যাওয়া গুরুত্বপূর্ণ মালামালসমৃদ্ধ একটি হাতব্যাগ উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২২ জুন) দিবাগত রাত আনুমানিক ১২টা ৫৫ মিনিটে বিমানবন্দরের হেভি লাগেজ এক্সিট গেইট এলাকায় বিদেশগামী যাত্রী আব্দুল হাকিম সরকার অসাবধানতাবশত তার ব্যবহৃত হাতব্যাগটি ফেলে রেখে চলে যান। ব্যাগটির ভেতরে পাসপোর্ট, মোবাইল ফোন, বৈদেশিক মুদ্রা (ডলার) ও অন্য গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল।

কিছুক্ষণ পর আনসার সদস্য মো. রইস উদ্দিনের নজরে ব্যাগটি এলে তিনি ব্যাগটি উদ্ধার করে নিজের হেফাজতে নেন এবং বিষয়টি শিফট ইনচার্জ পিসি মো. জামিরুল ইসলামকে জানান।

পরে যাত্রীর সন্ধানে বিমানবন্দরের ফ্লাইট ইনফরমেশন ডিসপ্লে সিস্টেমের (এফআইডিএস) মাধ্যমে ঘোষণা প্রচার করা হয়। রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে সংশ্লিষ্ট যাত্রী হারিয়ে যাওয়া ব্যাগের বিষয়ে যোগাযোগ করেন।

যাত্রীর পরিচয় নিশ্চিত করতে তার মোবাইল ফোন, পাসপোর্ট ও অন্য তথ্যের সঙ্গে মিলিয়ে যাচাই-বাছাই শেষে ব্যাগে থাকা পাসপোর্ট, মোবাইল ফোন, বৈদেশিক মুদ্রা (ডলার) ও অন্য মালামাল আব্দুল হাকিম সরকারের কাছে হস্তান্তর করা হয়। 

তিনি জয়পুরহাট জেলার সদর উপজেলার পারুলিয়া গ্রামের বাসিন্দা।

নিজের মূল্যবান মালামাল ফিরে পেয়ে আব্দুল হাকিম সরকার স্বস্তি প্রকাশ করেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শাহজালাল বিমানবন্দর   আনসার সদস্য   হারানো ব্যাগ উদ্ধার   আব্দুল হাকিম সরকার  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close