সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন      ● পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে সুন্দর এলাকা গড়া সম্ভব : প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে প্রাণ গেল আরও ছয়জনের, হাসপাতালে নতুন ভর্তি ২০৮৮      ● বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার      ● অন্যায়-নিপীড়ন রুখে দেওয়াই দুর্গাপূজার মূল শিক্ষা : রাষ্ট্রপতি      ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      
জাতীয়
​শিশুদের প্রশিক্ষিত মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য : সমাজকল্যাণমন্ত্রী
​টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৮:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ‘শিশুদের এখানে কয়েদি হিসেবে আটকে রাখা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের লক্ষ্য হলো, তারা যেন এখান থেকে সংশোধিত ও প্রশিক্ষিত হয়ে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। পরবর্তী কর্মজীবনে তারা সেই প্রশিক্ষণ কাজে লাগিয়ে নিজের ও পরিবারের দায়িত্ব নিতে পারবে।’

‎বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে গাজীপুরের টঙ্গীর কলেজগেট এলাকায় শিশু উন্নয়ন কেন্দ্র (বালক) পরিদর্শন শেষে ‌‘শিশু উন্নয়ন কেন্দ্রের ভবিষ্যৎ পরিকল্পনা পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

প্রধান অতিথির বক্তব্যে সভায় মন্ত্রী আরও বলেন, ‘এই উন্নয়ন কেন্দ্রে নতুন ভবনের কাজের মান দেখেছি। তাছাড়া এখানকার শিশুদের সঙ্গে কথা বলে খোঁজ নিয়েছি। এখানকার খাবারের মান নিয়ে কারো কোনো অভিযোগ নেই।’

‘সামাজিক আন্দোলন ছাড়া আইন, পুলিশ ও ম্যাজিস্ট্রেট দিয়ে সমাজ পরিবর্তন করা যাবে- এমন ধারণা করা যাবে না। মাদকদ্রব্য সেবন বন্ধ ও নারী নির্যাতন রোধ করতে গেলে জনমত তৈরি করতে হবে।’

সভায় উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু ইউসুফ, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব, গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া, টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক মো. এমরান খান প্রমুখ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শিশু   প্রশিক্ষিত মানুষ   সমাজকল্যাণমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close