মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কবজায় ডিএসই      ● প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      ● সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ, বিদায়ের শঙ্কা      ● সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব      ● প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ সদস্য      
জাতীয়
একসাথে পদোন্নতি পেলেন ১০ জেলা প্রশাসক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৮:১৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সরকার একযোগে ১৭৯ জন উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়েছে। তাদের মধ্যে পদোন্নতি পেয়েছেন ১০ জন জেলা প্রশাসক (ডিসি), যারা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় কর্মরত। 

বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

পদোন্নতিপ্রাপ্ত জেলা প্রশাসকরা হলেন মো. নূরুল করিম ভুইয়া (গাজীপুর), আবু ছালেহ মো. মুসা জঙ্গী (চাঁপাইনবাবগঞ্জ), কাজী শহিদুল ইসলাম (রাজশাহী), মোহাম্মদ নায়িরুজ্জামান (নীলফামারী), ফরিদা খানম (ঢাকা), শরীফা হক (টাঙ্গাইল), তাহসিনা বেগম (শরীয়তপুর), মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা (চট্টগ্রাম), মোতাকাব্বীর আহমেদ (মাগুরা) ও মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী (পটুয়াখালী)।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রথমে এক প্রজ্ঞাপনে ১৭২ জনকে পদোন্নতি দিয়ে যুগ্মসচিব করা হয়। পরে আরেকটি প্রজ্ঞাপনে বিভিন্ন দেশের দূতাবাস, হাইকমিশন ও দপ্তরে দায়িত্বরত সাতজন উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়ার তথ্য জানানো হয়েছে।

পদোন্নতির তালিকায় নিয়মিত ব্যাচ হিসেবে প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচ থেকে ৯৯ জন, ২১ ও ২২ ব্যাচের ৩৩ জন এবং ২৪ ব্যাচ থেকে পদোন্নতি পেয়েছেন ৪৭ জন কর্মকর্তা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পদোন্নতি পাওয়া   জেলা প্রশাসক  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close