মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বিস্ফোরণ-অগ্নিসংযোগে কাঁপছে রাজধানী, ছড়িয়ে পড়ছে আতঙ্ক      ● মিরপুরে ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ      ● শেখ হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদনের সত্যতা-আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে      ● জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন সূচনা হয়েছে: স্পিকার      ● পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে কোনো আবেদন করেননি : বাংলাদেশ হাইকমিশন      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২৬০      
খেলাধুলা
ম্যাক অ্যালিস্টারের গোলে বিরতিতে এগিয়ে আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৮:০৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

লিওনেল মেসির নিখুঁত কর্নার কিক থেকে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের দুর্দান্ত হেডে প্রথমার্ধেই গোলের দেখা পেয়েছে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে গেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরুতে বলের দখল ও উচ্চগতির প্রেসিংয়ে আর্জেন্টিনাকে চাপে রেখেছিল সুইজারল্যান্ড। তবে ধীরে ধীরে ম্যাচে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে লিওনেল স্কালোনির শিষ্যরা। ১১তম মিনিটে লিওনেল মেসির দারুণ কর্নার থেকে বক্সের ভেতরে উঠে আসা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার শক্তিশালী হেডে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন।

গোলের পর আর্জেন্টিনা বলের দখল ধরে রেখে কিছুটা রক্ষণাত্মক কৌশল নেয়। অন্যদিকে সমতায় ফিরতে আক্রমণের গতি বাড়ায় সুইজারল্যান্ড। প্রথমার্ধের শেষদিকে লিসান্দ্রো মার্তিনেজের ভুলে দারুণ সুযোগ পান ব্রিল এমবোলো। তবে দ্রুত এগিয়ে এসে নিশ্চিত গোল রুখে দেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।

প্রথমার্ধের শেষ ১০ মিনিটে একের পর এক কর্নার, ফ্রি-কিক ও থ্রো-ইনের মাধ্যমে আর্জেন্টিনার রক্ষণে চাপ সৃষ্টি করে সুইজারল্যান্ড। কিন্তু বিশ্বচ্যাম্পিয়নদের সংগঠিত রক্ষণ ভেদ করতে ব্যর্থ হয় তারা।

ফলে প্রথমার্ধ শেষে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে এই ব্যবধান ধরে রেখে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে মাঠে নামবে আলবিসেলেস্তেরা, আর সমতায় ফিরতে সর্বশক্তি দিয়ে লড়বে সুইজারল্যান্ড।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ম্যাক অ্যালিস্টার   গোল   বিরতি   আর্জেন্টিনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close