বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফেনীতে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      ● স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি      ● ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● যৌথবাহিনী নয়, সমন্বিত অভিযান জোরদার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী      ● অর্থনৈতিক কর্মকাণ্ড মন্থর, রিজার্ভ-রেমিট্যান্সে স্বস্তি       ● প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী কমছে       
খেলাধুলা
১-১ সমতায় অতিরিক্ত সময়ে গড়ালো আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৯:০৬ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার উত্তেজনাপূর্ণ লড়াই নির্ধারিত ৯০ মিনিটে নিষ্পত্তি হয়নি। ১-১ সমতায় শেষ হওয়ায় ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত ৩০ মিনিটে।

প্রথমার্ধে লিওনেল মেসির দারুণ কর্নার থেকে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের হেডে এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধে ড্যান এনদোয়ের গোলে সমতায় ফেরে সুইজারল্যান্ড।

ম্যাচের ৭২তম মিনিটে ব্রিল এম্বোলো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে শেষ প্রায় ১৮ মিনিট ১০ জন নিয়েই খেলতে হয় সুইসদের। সংখ্যাগত সুবিধা পেয়েও জয়সূচক গোল আদায় করতে পারেনি লিওনেল স্কালোনির দল।

শেষ দিকে নিকো গনসালেস, ম্যাক অ্যালিস্টার ও লিওনেল মেসি একাধিক সুযোগ তৈরি করলেও সুইস গোলরক্ষক গ্রেগর কোবেল এবং রক্ষণভাগ দৃঢ়তা দেখিয়ে আর্জেন্টিনাকে হতাশ করে।

ফলে নির্ধারিত সময় শেষে ১-১ সমতায় শেষ হয় ম্যাচ। এখন অতিরিক্ত ৩০ মিনিটে নির্ধারিত হবে কে উঠবে বিশ্বকাপের সেমিফাইনালে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  অতিরিক্ত সময়   আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close