রোববার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১২ জুলাই ২০২৬
শিরোনাম: বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা      ভাঙ্গায় বাসচাপায় নিহত পাঁচ      ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত      রাতের মধ্যে চট্টগ্রামসহ ১৯ অঞ্চলে ঝড়ের আভাস      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      দেশে ২৫ হজার মিডওয়াইফ নিয়োগ দেয়া হবে: প্রধানমন্ত্রী      জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী      
খেলাধুলা
আলভারেজের জাদুকরী গোলে সেমিফাইনালে আর্জেন্টিনা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৯:৫২ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নাটকীয় লড়াই শেষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে উঠে গেল আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে ১-১ সমতায় থাকা ম্যাচে অতিরিক্ত সময়ে হুলিয়ান আলভারেজের দুর্দান্ত গোল এবং ইনজুরি টাইমে লাউতারো মার্টিনেজের গোলের সুবাদে সুইজারল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়েছে লিওনেল মেসির দল।

ম্যাচের ১০তম মিনিটেই এগিয়ে যায় আর্জেন্টিনা। লিওনেল মেসির নিখুঁত কর্নার থেকে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার হেডে গোল করে দলকে লিড এনে দেন। সেই ১-০ ব্যবধান নিয়েই প্রথমার্ধ শেষ করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় সুইজারল্যান্ড। ৬৭তম মিনিটে ড্যান এনদোয়ের দুর্দান্ত ফিনিশিংয়ে সমতায় ফেরে সুইসরা। এরপর ৭২তম মিনিটে ব্রিল এম্বোলো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড।

সংখ্যাগত সুবিধা পেয়েও নির্ধারিত সময়ে জয়সূচক গোল করতে পারেনি আর্জেন্টিনা। মেসি, নিকো গনসালেস ও ম্যাক অ্যালিস্টারের একাধিক প্রচেষ্টা ব্যর্থ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়েও একের পর এক আক্রমণ চালায় আর্জেন্টিনা। ৯৩তম মিনিটে থিয়াগো আলমাদার শট দারুণভাবে রুখে দেন গ্রেগর কোবেল। কিছুক্ষণ পর আলমাদার আরেকটি দূরপাল্লার শট সাইডনেটে লাগে।

শেষ পর্যন্ত ১১২তম মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। বক্সের বাইরে থেকে হুলিয়ান আলভারেজের দুর্দান্ত বাঁকানো শট দূরের পোস্ট ঘেঁষে জালে জড়িয়ে গেলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।

এরপর ইনজুরি টাইমের প্রথম মিনিটে লাউতারো মার্টিনেজ আরও একটি গোল করে জয় নিশ্চিত করেন। ফলে ৩-১ ব্যবধানে জয় নিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেয় লিওনেল স্কালোনির দল।

এই জয়ে বিশ্বকাপ শিরোপা ধরে রাখার পথে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বিশ্বকাপ ২০২৬   কোয়ার্টার ফাইনাল   আর্জেন্টিনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close