বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফেনীতে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      ● স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি      ● ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● যৌথবাহিনী নয়, সমন্বিত অভিযান জোরদার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী      ● অর্থনৈতিক কর্মকাণ্ড মন্থর, রিজার্ভ-রেমিট্যান্সে স্বস্তি       ● প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী কমছে       
রাজধানী
টানা বর্ষণে জলমগ্ন ঢাকা, চরম দুর্ভোগে নগরবাসী
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ১১:৪১ এএম আপডেট: ১২.০৭.২০২৬ ১১:৫৭ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টানা বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে রাজধানী ঢাকা। সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালে প্রধান সড়ক থেকে অলিগলি পর্যন্ত বিভিন্ন এলাকায় পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও জরুরি কাজে বের হওয়া নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

শনিবার গভীর রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে রোববার (১২ জুলাই) সকাল পর্যন্ত রাজধানীর খিলগাঁও, মিরপুর, মতিঝিল, নতুনবাজার, বারিধারাসহ বিভিন্ন এলাকায় সড়ক ও ফুটপাত পানির নিচে তলিয়ে যায়। অনেক জায়গায় হাঁটুসমান পানি জমে থাকায় পথচারীরা বাধ্য হয়ে পানির মধ্য দিয়েই চলাচল করছেন।

সড়কে পানি জমে থাকায় রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও অন্যান্য যানবাহন ধীরগতিতে চলাচল করছে। ফলে বিভিন্ন এলাকায় যানজটেরও সৃষ্টি হয়েছে। অনেক স্থানে চলন্ত যানবাহনের ঢেউয়ে পথচারীদের ভোগান্তি আরও বেড়েছে।

খিলগাঁওয়ের বাসিন্দা তহিদুল ইসলাম বলেন, “সকালে বের হয়েই দেখি পুরো রাস্তা পানির নিচে। জুতা-প্যান্ট ভিজে গেছে। চারপাশে পানি থাকায় চলাচল করাই কঠিন হয়ে পড়েছে।”

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজও দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকাসহ কয়েকটি বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে দেশের ১৩টি অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

টানা বৃষ্টিতে রাজধানীর জলাবদ্ধতা দ্রুত নিরসন এবং নাগরিক দুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

কেকে/ এমএম


আরও সংবাদ   বিষয়:  টানা বর্ষণ   জলমগ্ন   ঢাকা   দুর্ভোগ   নগরবাসী  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close