বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফেনীতে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      ● স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি      ● ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● যৌথবাহিনী নয়, সমন্বিত অভিযান জোরদার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী      ● অর্থনৈতিক কর্মকাণ্ড মন্থর, রিজার্ভ-রেমিট্যান্সে স্বস্তি       ● প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী কমছে       
রাজধানী
খিলক্ষেতে গাঁজা ও কল্কিসহ আটক ‘গাঞ্জা রিফাত’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ২:৪৮ পিএম
আটক মো. রিফাত ইসলাম ওরফে গাঞ্জা রিফাত। ছবি: প্রতিবেদক

আটক মো. রিফাত ইসলাম ওরফে গাঞ্জা রিফাত। ছবি: প্রতিবেদক

রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ টানপাড়া এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযানে মো. রিফাত ইসলাম ওরফে ‘গাঞ্জা রিফাত’ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে গাঁজা, গাঁজা সেবনের সরঞ্জাম এবং একাধিক কল্কি জব্দ করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে খিলক্ষেত থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নিকুঞ্জ টানপাড়ার জামতলার বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

খিলক্ষেত থানা পুলিশ জানায়, অভিযানে উদ্ধার হওয়া আলামত জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া রিফাত ইসলাম নিকুঞ্জ টানপাড়া এলাকার বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি ওই এলাকায় মাদকসেবীদের আড্ডা পরিচালনা এবং গাঁজা বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো পৃথক মন্তব্য জানানো হয়নি।

স্থানীয় বাসিন্দাদের দাবি, নিকুঞ্জ টানপাড়া ও আশপাশের এলাকায় প্রকাশ্যে মাদকসেবন ও কেনাবেচা নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ ছিল। তারা মাদক কারবারের সঙ্গে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন বলেন, ‘মাদকের বিরুদ্ধে খিলক্ষেত থানা পুলিশের অবস্থান জিরো টলারেন্স। রাজনৈতিক বা সামাজিক কোনো পরিচয়ই আইনের ঊর্ধ্বে নয়। মাদক ব্যবসা, সেবন কিংবা তরুণদের মাদকের দিকে ঠেলে দেওয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

এলাকাবাসী পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক সরবরাহকারী ও মূল হোতাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close