শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: বিএনপির হাতে শুরু বিএনপিতেই বিলুপ্তি      লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম : প্রধানমন্ত্রী      হাম ও ডেঙ্গুতে একদিনে ১৩ জনের মৃত্যু      ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৪৯২      বিরোধী দলের আপত্তিতেও র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস      হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু      ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট      
প্রিয় ক্যাম্পাস
মানবিক তহবিল গঠনের উদ্যোগ গকসুর
মো. রাজিউল ইসলাম শান্ত, গণ বিশ্ববিদ্যালয়
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৬:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় মানবিক তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু)। 

রোববার (১২ জুলাই) গকসু সহ-সভাপতি ইয়াসিন আল মৃদুল দেওয়ান ও সাধারণ সম্পাদক মো. রায়হান খান কর্তৃক স্বাক্ষরিত বিবৃতিতে এ উদ্যোগের কথা জানানো হয়।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী,কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ক্লাব এবং শুভানুধ্যায়ীদের স্বেচ্ছা অনুদানের মাধ্যমে তহবিল গঠন করে বন্যাদুর্গত মানুষের কাছে খাদ্যসামগ্রী ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘দেশের বর্তমান বৈরী আবহাওয়ার কারণে বিভিন্ন অঞ্চলে বন্যা ও পাহাড়ধসের মতো দুর্যোগ দেখা দিয়েছে। ইতোমধ্যে কয়েকটি জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পরিবার খাদ্য, বিশুদ্ধ পানি, আশ্রয় ও প্রয়োজনীয় চিকিৎসাসহ নানা সংকটে মানবেতর জীবনযাপন করছে। এমন পরিস্থিতিতে দেশের বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে।’

বিবৃতিতে উল্লেখ করা হয়, গত বছরের বন্যার সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব ও বিভাগ সম্মিলিতভাবে ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করেছিল। সেই অভিজ্ঞতার ধারাবাহিকতায় এবারও গকসুর সার্বিক সহযোগিতায় মানবিক তহবিল গঠন করে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে সামিউল হাসান শোভন বলেন, ‘অনুদান সংগ্রহ করে এই সপ্তাহের মধ্যেই বন্যাকবলিত এলাকায় প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের মাধ্যমে। পাশাপাশি বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত  বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী সংকোচের কারণে সাহায্য চাইতে পারছেন না, আমাদের প্রতিনিধি দল গোপনীয়তা বজায় রেখে সরাসরি তাদের সাথে যোগাযোগ করবে এবং সামর্থ্য অনুযায়ী আর্থিক ও প্রয়োজনীয় সহযোগিতা করবে।’

ইয়াসিন আল মৃদুল দেওয়ান বলেন, ‘সাম্প্রতিক সময়ে বৈরি আবহাওয়ার কারণে বন্যা ও পাহাড়ধসের মতো দুর্যোগে খাবার ও অর্থের সংকটে পড়েছে সাধারণ মানুষ। বন্যার্তদের পাশে দাড়ানোর জন্য শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের ও বিভিন্ন সংগঠনের সহায়তায় ও ছাত্র সংসদের (গকসু) উদ্যোগে মানবিক তহবিল গঠনের  মাধ্যমে প্রয়োজনীয় শুকনা খাবার, নিরাপদ পানি ও প্রাথমিক ওষুধসামগ্রী পৌঁছে দেব।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মানবিক তহবিল   গঠনের উদ্যোগ   গকসু  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close