মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
শিরোনাম: পানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনায় জোর প্রধানমন্ত্রীর      ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ      বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      জ্বালানি সংকট নিরসনে তিন নির্দেশনা      আবারও পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ      সরকারকের চাপে ফেলতে নানা মহলের তৎপরতা      হরমুজে ইরানকে জাহাজ থেকে ফি আদায় করতে দেবো না: ট্রাম্প      
বিনোদন
আপত্তিকর আবদারে রেগে আগুন জেরিন খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১০:৩৯ এএম
অভিনেত্রী জেরিন খান

অভিনেত্রী জেরিন খান

২০১১ সালে বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের সঙ্গে ‘রেডি’ সিনেমায় অভিনয় করেছিলেন অভিনেত্রী জেরিন খান। সেই সিনেমার সুপারহিট ‘ক্যারেক্টার ঢিলা হ্যায়’ গানটি ব্যাপক জনপ্রিয়তা এনে দেয় তাকে। গানটি যতই জনপ্রিয় হোক না কেন, বাস্তব জীবনে জেরিন খান যে রক্ষণশীল, তা তার বক্তব্যেই স্পষ্ট।

সম্প্রতি মুম্বাইয়ে একটি নতুন বিপণিবিতানের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন অভিনেত্রী। সেখানে এক আলোকচিত্রীর অশালীন আবদারে ক্ষুব্ধ হয়ে কড়া প্রতিক্রিয়া জানান তিনি।

মায়ানগরীর সিনেপাড়ায় সেলিব্রেটিরা পাপারাজ্জিদের বাড়াবাড়িতে অতিষ্ঠ—এমন অভিযোগ নতুন নয়। সম্প্রতি পাপারাজ্জিদের আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন ‘দাবাং গার্ল’ অভিনেত্রী সোনাক্ষী সিনহাও। আবার পাপারাজ্জিদের ক্যামেরার ফ্ল্যাশে শাহরুখ খানের ছেলে আরিয়ান খান ও তার নিরাপত্তারক্ষীদেরও বিব্রত হতে দেখা গেছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন জেরিন খান। তার ক্ষোভ প্রকাশের ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

দীর্ঘদিন ধরে বড় পর্দায় খুব একটা দেখা না গেলেও সাম্প্রতিক এই ঘটনার কারণে আবারও আলোচনায় এসেছেন সালমান খানের নায়িকা জেরিন খান। সম্প্রতি মুম্বাইয়ের একটি বিপণিবিতানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হন। নতুন পোশাক প্রদর্শনের সময় এক পাপারাজ্জি তাকে পোশাকটি পরে দেখানোর অনুরোধ করেন। এ কথা শুনেই ক্ষুব্ধ হয়ে ওঠেন জেরিন খান এবং কড়া ভাষায় ওই আলোকচিত্রীর আচরণের প্রতিবাদ জানান।

কড়া সুরে জেরিন খান বলেন, “সবার সামনে পোশাক পরে দেখাব! এ ধরনের বাজে কথা ভবিষ্যতে আর কখনো আমাকে বলবেন না। শালীনতার সীমা অতিক্রম করবেন না। আমি কিন্তু এসব সহ্য করব না।”

এরপর সেখানে কিছু সময় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার ভিডিও মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দ্রুত ভাইরাল হয়ে যায়।

পেশাগত সীমা লঙ্ঘনের বিরুদ্ধে সরব হওয়ায় সামাজিক মাধ্যমে অনেক নেটিজেন জেরিন খানের প্রশংসা করেছেন। একজন লিখেছেন, “একদম ঠিক করেছেন। জেরিনের প্রতিক্রিয়া যথাযথ।” আরেকজন লিখেছেন, “পাপারাজ্জিরা কীভাবে এ ধরনের কথা বলতে পারেন?” আবার একজন মন্তব্য করেছেন, “উনি একদম সঠিক জবাব দিয়েছেন।”

কেকে/এলএ


মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close