মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম: যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম      মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার      ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ভেজাল : আট পণ্য প্রত্যাহারের নির্দেশ      ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২      ডেঙ্গু মোকাবিলায় দেশীয় উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ স্থানীয় সরকারমন্ত্রীর      প্রধানমন্ত্রীর সাথে আইএলও মহাপরিচালকের বৈঠক, সহযোগিতা জোরদারের আশ্বাস      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু      
সাহিত্য
হুমায়ূন আহমেদ ও ‘সাজঘর’ নিয়ে নন্দনের স্মৃতিচারণ
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৪:৫৮ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ১৫তম প্রয়াণ দিবস স্মরণে ‘হুমায়ূন আহমেদ ও সাজঘর’ শীর্ষক স্মরণানুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম সিটির মেহেদীবাগে স্কেচ গ্যালারি নন্দনের মহড়া কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
নাজমা আলী নীপা ও ধীমান দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে হুমায়ূন আহমেদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন সাহিত্যিক ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, নাট্যজন সনজিব বড়ুয়া। তার চলচ্চিত্র নিয়ে আলোচনা করেন নাট্যজন আশীষ নন্দী। সাজঘর নাটকের নির্মাণ ও মঞ্চায়ন প্রসঙ্গ অনুভূতি ব্যক্ত করেন দর্শক পুষ্পন চৌধুরী ও হাসনা হেনা। 

সনজিব বড়ুয়া বলেন, ‘হুমায়ূন আহমেদের সাহিত্যের যে ভাষা তা এতো প্রাঞ্জল যে তা পাঠককে মোহগ্রস্ত করে। সাজঘর নাটকটি মঞ্চ ও মঞ্চের বাইরে শিল্পীর যে বাস্তবতা তা সুন্দরভাবে তুলে ধরেছে।’

আশীষ নন্দী বলেন, ‘সাহিত্যের মতো চলচ্চিত্রেও হুমায়ূন আহমেদ তার মেধার বিচ্ছুরণ ঘটিয়েছেন। তার জীবদ্দশায় তিনি যে কয়টি চলচ্চিত্র নির্মাণ করেছেন, তার সবকটিই দর্শকের মানসে অভিঘাত তৈরি করেছে।’

হুমায়ূন আহমেদের লেখা কবিতা পাঠ করেন নাজমা আলী নীপা। 

পুষ্পন চৌধুরী বলেন, ‘সাজঘর উপন্যাসটি হুমায়ূন আহমেদের একটি অনবদ্য সৃষ্টি। তার নাট্যায়নও চমৎকার হয়েছে। পাণ্ডুলিপি, অভিনয়, নির্মাণ- সব মিলিয়ে নাটকটি দর্শকের জন্য উপভোগ্য একটি প্রযোজনা।’

হাসনা হেনা বলেন, ‘চট্টগ্রামে অনেক মানসম্পন্ন নাটক মঞ্চায়িত হচ্ছে। কিন্তু তার খবর দর্শকের কাছে সঠিকভাবে পৌঁছায় না। এর জন্য প্রচারণা আরো জোড়দার করা উচিত।’

নির্মাতা শাহরিয়ার হান্নান সাজঘর নাটকের অংশ বিশেষ পাঠ করেন। তিনি বলেন, ‘এ নাটকটি আমার কন্যাসম। দীর্ঘদিন আগে নাটকটির পাণ্ডুলিপি লেখা হলেও সামর্থ্যের অভাবে তা মঞ্চের আলো দেখেনি। অগত্যা নিজ উদ্যোগে নাটকটি নির্মাণে হাত দেই। দর্শক নাটকটি দেখলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে।’

বিশ্বজিৎ চৌধুরী বলেন, ‘হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখক। অনেকে জনপ্রিয় বলে তার লেখার সাহিত্য মানকে খাটো করেন। কিন্তু মৃত্যুর এতো দিন পরেও তার বইগুলোর বিক্রির পরিমাণ দেখলেই বোঝা যায়, তিনি কতটা প্রাসঙ্গিক। একসময় বাংলাদেশের প্রকাশনা শিল্প এক রকম হুমায়ূন  আহমেদ কেন্দ্রিক হয়ে পড়েছিল। তার সব লেখাই গুরুত্বপূর্ণ না হলেও গুণগত মানের কারণেই বাংলা সাহিত্যে হুমায়ূন আহমেদ বেঁচে থাকবেন।

হুমায়ূন আহমেদের গানের মাধ্যমে অনুষ্ঠান শেষ। 

উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে স্কেচ গ্যালারি নন্দন তাদের দ্বিতীয় প্রযোজনা হিসেবে মঞ্চে আনে হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে নাটক ‘সাজঘর’। নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন শাহরিয়ার হান্নান। ইমধ্যে চট্টগ্রাম ও ঢাকায় নাটকটির ১২টি মঞ্চায়ন সম্পন্ন হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  হুমায়ূন আহমেদ   নাটক সাজঘর   স্কেচ গ্যালারি নন্দন   স্মৃতিচারণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

সাহিত্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close