রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: একাদশে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ, ভর্তি শুরু রোববার      রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন      রাজধানীতে চলন্ত বাসে আগুন      নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর হবে যেভাবে      বিশ্ববিদ্যালয় সংলগ্ন জঙ্গল থেকে কুবি শিক্ষিকার নিখোঁজ ছেলের লাশ উদ্ধার      ঢাকায় নিরাপত্তা জোরদার, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৫      বাঘা সীমান্তে বিএসএফের হাতে আটক ৫ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি      
সাহিত্য
মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণানুষ্ঠান মঙ্গলবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৬:৩৯ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি, মুসলিম নবজাগরণের অন্যতম অগ্রদূত ও অমর মহাকাব্য মহাশ্মশানের রচয়িতা মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বাংলা একাডেমিতে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করেছে ‘মহাকবি কায়কোবাদ স্মৃতি সংসদ’। 

সকাল ১০টায় মহাকবির সমাধিতে কবর জিয়ারত, দোয়া মাহফিল, পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হবে। এ সময় মহাকবির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হবে এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।

বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলা একাডেমির আল মাহমুদ কর্নারে হবে স্মরণসভা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক, গবেষক, শিক্ষাবিদ, সংস্কৃতিকর্মী ও কায়কোবাদ-অনুরাগীরা মহাকবির জীবন, সাহিত্যকর্ম, জাতীয় চেতনা ও বাংলা সাহিত্যে তার অসামান্য অবদান নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি থাকবে তার নির্বাচিত রচনা থেকে আবৃত্তি, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক পরিবেশনা।

মহাকবি কায়কোবাদ স্মৃতি সংসদ মনে করে, মহাকবি কায়কোবাদের সাহিত্যকীর্তি, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও জাতীয় চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং তার সাহিত্যঐতিহ্য সংরক্ষণ ও গবেষণাকে আরও বেগবান করা সময়ের দাবি। সেই লক্ষ্যেই এ স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মহাকবি কায়কোবাদ স্মৃতি সংসদ সাহিত্যপ্রেমী, গবেষক, শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী, গণমাধ্যমকর্মী ও সর্বস্তরের সংস্কৃতিমনা মানুষকে উভয় কর্মসূচিতে উপস্থিত থেকে মহাকবির স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং অনুষ্ঠানকে সফল করার জন্য আমন্ত্রণ জানাচ্ছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী   স্মরণানুষ্ঠান  
মতামত লিখুন:
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close